নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
প্রবাসীর সম্পত্তি আত্মসাৎ করে লজিং মাস্টার থেকে কোটিপতি

প্রবাসীর সম্পত্তি আত্মসাৎ করে লজিং মাস্টার থেকে কোটিপতি

প্রকাশিতঃ
নারায়ণগঞ্জের বাবুরাইলে প্রবাসীর পরিবারের সদস্যদের টাকা ও সম্পত্তি অত্মসাতের অভিযোগ উঠেছে আইনজীবী মো. ওসমান খন্দকারের বিরুদ্ধে। সেই টাকা হাতিয়ে নিয়ে এক সময়ের লজিং মাস্টার এক বনে গেছেন কোটিপতি। এ ঘটনায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বার এসোসিয়েশনের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন জার্মান প্রবাসী সেলিম।
 অভিযুক্ত আইনজীবী মো. ওসমান খন্দকার।   
 
লিখিত অভিযোগে প্রবাসী মো. সেলিম বলেন, আমি ১৯৯০ সালে জার্মানিতে এবং আমার ভাই মো. শামীম ১৯৯৬ সালে লন্ডনে যাই। দীর্ঘদিন বিদেশে কষ্টার্জিত টাকা উপার্জন করে দেশের বাড়িতে আমাদের পিতা মানিক মিয়ার নিকট প্রেরন করি। এদিকে অভিযুক্ত আইনজীবী মো. ওসমান খন্দকারের সাথে আমার পিতা সহ পরিবারের সকলের সুম্পর্ক ছিল। উক্ত আইনজীবী বহুপূর্বে ১নং বাবুরাইলে লজিং পড়াতো এবং বেপারী পাড়া বাবুরাইল কাদির দেওয়ানের বাড়িতে ভাড়া থাকতো। সেই সুবাদে উক্ত আইনজীবীকে আমরা বিশ্বাস করতে থাকি। এক পর্যায়ে সে আমাদের অত্যন্ত বিশ্বস্ত হয়ে ওঠে। সেই সুবাদে আইনজীবী মো. ওসমান খন্দকার এবং আমার পিতা বিভিন্ন জায়গা সম্পত্তি ক্রয় করে। যাহার কাগজ পত্রাদি কৌশলে আইনজীবী নিজের কাছে রেখে দেয়। উক্ত কাগজপত্র চাইলে সে আমার পিতার সাথে নানা রকম টালবাহানা করতে থাকে। উক্ত আইনজীবী আমার পিতার নিকট হতে রাজধানীর জয়কালী মন্দির এর জায়গার জন্য দশ লক্ষ টাকা গ্রহণ করেন। ফতুল্লা থানার নতুন কোর্ট সংলগ্ন বুড়ির দোকানের পিছনে আমার পিতার নিকট হতে টাকা নিয়া ৫ শতাংশ জায়গার উপরে পাঁচ তলা বিল্ডিং ও সুগন্ধা মোড়ে ৮ শতাংশ জায়গার উপর ৬ষ্ঠ তলা বিল্ডিং নির্মাণ করেন। বন্দর মেইন রোডের সাথে ১০০ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। উক্ত আইনজীবী নামে বেনামে আমাদের উপার্জিত টাকা দিয়া ভূইঘরে তার বোনের নামে ৮ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। এছাড়া ১৯৯৭ সালে চাঁদপুর, পালাখালে আমার বড় ভাইয়ের উপস্থিতিতে পুকুর এবং ব্যাংকের মর্গেজের জায়গার জন্য ৯ লক্ষ টাকা গ্রহণ করেন। ২০০২ সালে পঞ্চবটি ধর্মগঞ্জ বসু মিয়ার কাছ থেকে বাড়ী এবং কবরস্থানের পাশের জায়গার জন্য আমাদের নিকট হতে দশ লক্ষ টাকা গ্রহণ করেন। ২০০৩ সালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লাঠি হুজুরের ১০.৫০ শতাংশ জায়গার জন্য টাকা গ্রহণ করেন। আমার পিতার নিকট হতে টাকা নিয়ে স্টেডিয়াম সংলগ্ন ৩০ শতাংশ জায়গায় আমার পিতা ও আইনজীবী পুলিশ নিয়া গিয়া মীমাংসা করলে উক্ত সম্পত্তির কোন কাগজপত্র এবং হিসাব দিচ্ছে না। ১৯৯৮ সালে আমার পিতা ও আইনজীবী মামলা মোকদ্দমা সহ বিবাদ
নিস্পত্তি করে কাদির দেওয়ান কে সাথে নিয়ে সৈয়দপুর পেঁয়াজ ক্ষেতের ৩৬ শতাংশ সম্পত্তির কোন কাগজপত্র ও হিসাব দিচ্ছে না। ২০০১ সালে ডিক্রীরচর এলাকায় আমার পিতাকে নিয়ে বালু ভরাট করে ৭৭ শতাংশ জায়গা সে আত্নসাৎ করেছে। আইনজীবী আমাদের টাকা ও সম্পত্তি আত্মসাৎ করে বর্তমানে বহু অগনিত সম্পত্তি এবং বহুতল ভবন সহ বিশাল সম্পত্তির মালিক হয়েছে।
 
তিনি আরও বলেন, ২০০৬ সালে আমার পিতার মৃত্যুর পর তার নিকট সম্পত্তির হিসাব চাইলে তৎকালীন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে তিনি ভয়ভীতি প্রদর্শন করে আমাদের দাবিয়ে রাখেন। বর্তমানে উক্ত আইনজীবী আমাদেরকে হুমকি প্রদান করছে। জানুয়ারী হইতে ফেব্রুয়ারির মধ্যে একাধিকবার স্থানীয় ভাবে মীমাংসার জন্য বসলেও সে কোন কর্ণপাত করছে না। সে আমাদের কষ্টার্জিত টাকা দিয়া ক্রয়কৃত সম্পত্তি আত্মসাৎ করা সহ আমাদের বড় ধরনের ক্ষতি করার আশংকা করছি। 
 
এ বিষয়ে জানতে চাইলে মো. সেলিম মিয়ার বড় ভাই মানিক মিয়া বলেন, ওসমান খন্দকার অনেক বছর আগে ছিল লজিং মাস্টার। পরে তিনি আমাদের বাড়ির পাশে বেপারীপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সেখান থেকে আমার বাবার সাথে তার পরিচয় হয়। ওই সময় ওসমান খন্দকার আইনজীবী হয়নি। সে সময় তিনি আমার ভাইদের কাছে থেকে ও বাবার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিতো। সেই টাকা দিয়ে অনেক জমি ক্রয় করে। আমাকে নিয়ে জমি ক্রয় করার সময় সেসব স্থানে নিয়ে গেছে। এছাড়া আমাদের বিভিন্ন সম্পত্তির কাগজপত্র তার কাছে রয়েছে। আমাদের সেই টাকা ও সম্পত্তি সহ প্রয়োজনীয় কাগজপত্র তার কাছ থেকে চাওয়া হলে সে টালবাহানা শুরু করে। তৎকালীন সময়ে আওয়ামী লীগের ক্যাডার ও আওয়ামী লীগ নেতা শাহনিজামকে দিয়ে আমাদের হুমকি দিতো। ফলে ওই সময় ভয়ে আমরা মুখ খুলতে পারিনি। এক পর্যায়ে আমার বাবা মারা গেলে সে আরও সুযোগ পেয়ে যায়।
তিনি আরও বলেন, সে আমার বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫০ লাখ টাকা গ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় আমাদের অনেক জমি ছিল। আমার বাবা মারা যাওয়ার পর সেসব জমি সে ভোগ দখল করে রেখেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!