নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ইসদাইরে দুই সহোদরকে পায়ের হাড় ভেঙ্গে ও রগ কেটে দিলো ইভনগং!

ইসদাইরে দুই সহোদরকে পায়ের হাড় ভেঙ্গে ও রগ কেটে দিলো ইভনগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পুর্ব ইসদাইরের বুড়ির দোকান এলাকায় বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা প্রদান করিলে মায়ের সাথে অকট্য ভাষায় গালাগাল এবং এর প্রতিবাদ করাতে দুই ছেলে হাতুড়ি ও হামার দিয়ে পিটিয়ে পায়ে আঘাত ও পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ইসদাইর এলাকার দূর্ধর্ষ অপরাধী,কিশোরগ্যাং লিডার ও হত্যা মামলার আসামী ইভনগংয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ইসদাইর বাজার এলাকার শাহিদা’র বাড়ির ভাড়াটিয়া মো.বাবুল মিয়ার ছেলে মো.আনোয়ার হোসেন ফতুল্লা মডেল থানায় ইভনগং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে আনোয়ার হোসেন উল্লেখ করেন যে,উক্ত বিবাদীগন ও আমি একই এলাকায় বসাবাস করি। ১নং বিবাদী ইভন একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা। মঙ্গলবার ১১ সকাল সাড়ে ৬টায় ১নং বিবাদী ইভন আমার উল্লেখিত ঠিকানার বাসার সামনে মাদক বিক্রয় করার করার সময় আমার মাতা হাসু বেগম (৫০) বাধা প্রদান করায় সে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ এলোপাতাড়ী ভাবে মারধর করে। বিষয়টি আমার ছোট ভাই শফিকুল ইসলাম (২৫) ও বড় ভাই সাইফুল ইসলাম (৪০) জানতে পেরে সকাল ৭ টায় ১নং বিবাদীর বাসায় যায়। সেখানে ইভন তার দুইভাই রাফিন ও মাহিয়ান,ইভনের পিতা বাবু,চাচা দুলাল,মাসুম ভুইয়া @ ময়না মাসুম,ইব্রাহিম ভুইয়ার ছেলে হাসান ভুইয়াসহ অজ্ঞাতনামা ৩/৪জন বিবাদী নিয়া আমার বড় ভাই ও ছোট ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ধাক্কা দিয়া মাটিতে ফালাইয়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো বগি দিয়া কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করতঃ হাতুর ও হামার দিয়া হাটুর নিচে এলোপাথাড়ী ভাবে আঘাত করিয়া বড় ভাইয়ের ডান পায়ের হাড় ও ছোট ভাইয়ের বাম পায়ের হাড় ভাঙ্গিয়া ফেলে। আমার ভাইদের চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উল্লেখিত বিবাদীরা তাহাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরপর আশপাশের লোকজন আমার ভাইদেরকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জে নিয়া যায়। সংবাদ পাইয়া আমি হাসপাতালে গিয়া আমার ভাইদের করূন অবস্থা দেখি ও তাহাদের নিকট ঘটনার বিস্তারিত শুনি। কর্তব্যরত চিকিৎসক আমার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক দেখিয়া তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং ছোট ভাইকে চিকিৎসা প্রদান করেন। ভাইদের চিকিৎসার ব্যবস্থা করাইয়া ঘটনার বিস্তারিত তাহাদের নিকট শুনিয়া আত্মীয় স্বজন সহ গন্যমান্য লোকজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
তবে স্থানীয়দের দাবী, ইসদাইর এলাকার দূর্ধর্ষ অপরাধী,কিশোরগ্যাং লিডার ও হত্যা মামলার আসামী ইভন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ২০১২ সালে ক্ষুদে ফুটবলার রাসেলকে হত্যা করে আলোচনায় আসেন ইভন। সেই ঘটনায় হত্যা মামলাও হয়েছিলো। পরবর্তীতে উক্ত ফুটবলারের পরিবারকে কিছু জমি ক্রয় করে দিয়ে সেই হত্যা মামলা থেকে মুক্তি পায় ইভনসহ সকল আসামীরা। সেই হত্যাকান্ডের পর থেকেই ইভনের অন্যায় কর্মকান্ড থেমে নেই বললেই চলে। কিশোরগ্যাং লালন-পালন,মাদক বিক্রি ও সেবনসহ এমন কোন অপরাধ কর্ম নেই যা ইভন ও তার বাহিনীর সদস্য দ্বারা সংঘটিত হয়না। আর ইভনকে সুপথে আনার পরিবর্তে উল্টো খারাপ পথে ধাবিত করেছেন ইভনের পিতা-মাতা এমনটাই অভিমত স্থানীয়দের।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!