নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
কুতুবপুর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

কুতুবপুর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

প্রকাশিতঃ

আজ ১৩ই মার্চ, বৃহস্পতিবার, বিকাল ৫টায় গণসংহতি আন্দোলন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমিটির আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, ফতুল্লা থানার আহ্বায়ক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, দলের কুতুবপুর ৯নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন, সদস্য সচিব নয়ন দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

তরিকুল সুজন বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিলোপ ঘটলেও মানুষ খুব বেশি স্বস্তিতে নেই। দেশজুড়ে যে পরিমাণ নারী নিপীড়ন, ছিনতাই, রাহাজানি, হত্যার ঘটনা ঘটছে তাতে মানুষের জীবনের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত শক্ত হাতে এসকলকিছুর বিরুদ্ধে অবস্থান নেয়া। হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানের উপর তারা সরকার পরিচালনা করছে। তাদের কোনভাবেই ব্যর্থ হওয়া চলবে না। সাথেসাথে গণঅভ্যুত্থানের শহীদের যথাযথ মর্যাদা এবং আহতদের সুচিকিৎসার বিষয়ে তাদের যে উদাসীনতা আমরা লক্ষ্য করছি এর থেকে বেরিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পরিচালিত করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নারায়ণগঞ্জ জেলার অবদান অনস্বীকার্য। জাতীয় জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান ৭.৮৪ %। এই বিপুল অবদান রাখা সত্ত্বেও যখন নারায়ণগঞ্জ বি ক্যাটাগরি জেলার মর্যাদা পায় তখন আমরা বুঝতে পারি, নারায়ণগঞ্জ অবহেলিত। অনতিবিলম্বে নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরি জেলার মর্যাদা দিতে হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!