নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
এই নরপশুদের বিচার না হলে এরা মানুষ হবে না: আফরোজা আব্বাস

এই নরপশুদের বিচার না হলে এরা মানুষ হবে না: আফরোজা আব্বাস

প্রকাশিতঃ

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেই ফোন দিয়ে তার পাশে দাঁড়াতে বলেন। তাই আমরা শিশুটির পরিবারকে জানাতে এসেছি- তারেক রহমান আপনাদের পাশে আছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে রয়েছি। এই নরপশুদের বিচার না হলে এরা মানুষ হবে না। মাগুরার শিশুটি যেভাবে মারা গেল, এর আগে যদি ধর্ষকদের কঠোর বিচার হতো তাহলে এ ঘটনা ঘটতো না।

রোববার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় ধর্ষণচেষ্টার শিকার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার ব্যাপারে আফরোজা আব্বাস বলেন, এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার প্রশাসন। কারণ এর আগেও ধর্ষণের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার ১৬ বছরে অনেক গণধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনো বিচার হয়নি। বরং যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো। সে কারণেই এসব ঘটনা এখন বেড়ে গিয়েছে। এই নারায়ণগঞ্জের একটি মেয়ে এমন ঘটনার সম্মুখীন হয়। তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জড়িত ব্যক্তিকে ফাঁসি দিয়েছিলেন।

তিনি আরও বলেন, নতুন সরকারকে বলবো সময়ক্ষেপন না করে দ্রুত বিচারকাজ সম্পন্ন করুন। এখানে তো প্রমাণের দরকার নেই। জনসম্মুখে এদের বিচার হওয়া উচিত। আমাদের দেশের বিচার ব্যবস্থা আরও কঠিন হওয়া উচিত। যদি আইন না থাকে তাহলে আইন বানাবেন। কারণ জনগণ যেটা ঠিক করবে সেটাই আইন। ইসলামিক আইনেও বিচার করুক। ইসলামি আইনে আছে, ধর্ষককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করা। অতিদ্রুত ২-১টা বিচার করা হলে ভবিষ্যতে কেউ এসব ঘটনা ঘটানোর আগে ১০-১২ বার চিন্তা করবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর নারী ও শিশু আইনি সহায়তা সেলের সদস্য অ্যাডভোকেট সামসুন নূর বাঁধন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ মার্চ আটিগ্রাম এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জের আটিগ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!