নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
ডেভিল সেন্টু চেয়ারম্যানের গ্রেফতার চায় বিএনপি নেতাকর্মীরা!

ডেভিল সেন্টু চেয়ারম্যানের গ্রেফতার চায় বিএনপি নেতাকর্মীরা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান পরিবারের দোসর এবং আওয়ামী লীগের ডেভিল মনিরুল আলম সেন্টু কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, অত্যন্ত সুবিধাবাদী আওয়ামী লীগের দোসর মনিরুল আলম সেন্টু তার ক্ষমতার পাকাপোক্ত করার জন্য ওসমান পরিবারের সাথে আতাত করে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়।
আওয়ামী লীগে যোগদান করার পর মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বেড়াতো।
সেন্টু চেয়ারম্যানের ভয়ে বিগত আওয়ামী লীগের দুঃশাসনকালে সরকারের বিরুদ্ধে গত ১৫ বছরে বিএনপির কোন নেতাকর্মী আন্দোলনে যোগদান করতে পারেনি। যারা সাহস নিয়ে সরকার বিরোধী আন্দোলনে যোগদান করেছে তাদেরকে সন্ত্রাসী দিয়ে ধরে এনে শায়েস্তা করেছে।
এমনকি তার ইউপি চেয়ারম্যানের পদ ধরে রাখতে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীকে নির্বাচন করে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়।
এরপর থেকে সেন্টু চেয়ারম্যানের উৎপাত আরো বৃদ্ধি পায়। ভূমিদস্যুতা, মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া সহ নানান ধরনের অপকর্ম করে আসছিল। গত ৫ আগস্টের পর ছাত্র- জনতার আন্দোলনে বাধ্য হয়ে শেখ হাসিনার সহ সেন্টুর গডফাদার শামীম ওসমান স্বপরিবারে পালিয়ে যেতে সক্ষম হলেও সেন্টু বহাল তবিয়তে নারায়ণগঞ্জে রয়ে যায়। এমনকি তার শিষ্য ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটুর মাধ্যমে এলাকায় ধাবড়িয়ে বেড়ালো তাকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে গ্রেফতার করেনি।
এতে করে বিএনপির ত্যাগ নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সম্প্রতি ফতুল্লা থানার বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু তার রাজনৈতিক গুরু মনিরুল আলম সেন্টু আওয়ামী লীগের চাপে পড়ে আওয়ামী লীগে যোগদান করেছে বলে একটি বক্তব্য দেওয়ায় কুতুবপুর সহ সমস্ত জেলায় নেতা কর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
অনেকে বলেন,বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাকে আওয়ামী লীগ সরকার গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ধরে এনে শারিরীক, মানসিক নির্যাতন চালিয়ে ছিলো। লোভনীয় অফার দিয়েছিলো। জেলবন্দী করেছিল। কই মীর্জা ফখরুল,আব্বাস,সালাউদ্দিন, নবী হোসেন,এ্যানিরা তো বিএনপি ছেড়ে যায়নি। সেন্টু এমন কি নেতাছিল তাকে চাপে দলত্যাগ করতে হবে।
এক সময় সেন্টুর জুতা টানা এবং ট্রাকের পাত্তি মিস্ত্রী শহিদুল ইসলাম টিটু সেন্টুর পক্ষে কথা বলায় শহিদুল ইসলাম টিটুর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বিএনপির জেলা বা কেন্দ্রীয় হাই কমান্ড। এতে করে প্রমাণ হয় আওয়ামী লীগের ডেভিলদের রক্ষা করতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির কতিপয় কিছু নেতা অনৈতিক সুবিধা নিয়ে গোপনে আওয়ামী ডেভিলদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন সাধারন নেতাকর্মীরা। টিটুর সহযোগী হিসেবে কাজ করছে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজ্বী শহীদুল্লাহ্।
তারা বলেন, আমাদের নাম প্রকাশ করা হলে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে। অথচ গত ১৫ বছর সেন্টু, আওয়ামী লীগের ও শামীম ওসমানের দোসর হিসাবে কাজ করে ইউনিয়ন পরিষদের বরাদ্ধকৃত টাকা লুটপাট, অন্যের জমি জমা দখল, মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের শেল্টার দিয়ে আসছিলো।
এতে করে সেন্টু কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়ে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলে। যা দূর্নীতি দমন কমিশন তদন্ত করলে বেড়িয়ে আসবে।
শহিদুল ইসলাম টিটুর মতো স্বল্প শিক্ষিত নেতাদের কারণে দল আজ ক্ষতিগ্রস্ত। অথচ শহিদুল ইসলাম টিটুর কোন ব্যবসা-বাণিজ্য না থাকা সত্ত্বেও তিনি ৬২ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন। সেন্টু ও টিটুর বিরুদ্ধেও মাদক বিক্রেতা, ভূমিদস্যুদের শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে।
একটা সূত্র হতে জানা যায়, মনিরুল ইসলাম আলম সেন্টুকে ফের ফতুল্লায় বিএনপিতে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে শহিদুল ইসলাম টিটু,হাজ্বী শহীদুল্লাহ্ এর মতো সুবিধা ভোগী নেতারা।
টিটুর বক্তব্যকে অনেকে দলের বিরুদ্ধে গেছে বলে মনে করলেও টিটুর বিরুদ্ধে দল কোন ব্যবস্থা নেয়নি। বরং তাকে জেলা বিএনপি’র কমিটিতে আনার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে।
সাধারন নেতা কর্মীদের দাবি সেন্টু যেহেতু দলের দুঃসময়ে দলত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করে নিজের আখের গুছানো ব্যস্ত ছিলো। গণঅভ্যুত্থানের প্রায় সাত মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেন্টু চেয়ারম্যানকে গ্রেফতার করেনি আইন শৃঙ্খলা বাহিনী।
অথচ আওয়ামী লীগের দোসর ও ডেভিল কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ চেয়ারম্যান কে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অথচ আওয়ামী লীগের ডেবিল ও ওসমান পরিবারের দোসর মনিরুল আলম সেন্টুকে রহস্যজনক কারণে আইন শৃংখলা বাহিনী গ্রেফতার করেনি।
এতে করে সাধারণ মানুষের ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ,অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর, ডেভিল কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে অবিলম্বে গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
তাকে গ্রেফতার করা না হলে রাজপথে নামতে পারে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১৫৩২৮৮@@ ) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭২৯৪৭৭৩@@ ) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!