নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ঈদ উপলক্ষে এখনো নারায়ণগঞ্জের শপিংমলগুলো ক্রেতা শূন্য

ঈদ উপলক্ষে এখনো নারায়ণগঞ্জের শপিংমলগুলো ক্রেতা শূন্য

প্রকাশিতঃ

প্রতিটি পন্যের বাড়তি মুল্য
ষ্টাফ রিপোর্টার:
ঈদ ঘনিয়ে আসছে সামনে। ইতিমধ্যেই ১৭ রমজানও শেষ তবু নারায়ণগঞ্জের শপিংমলগুলো ক্রেতা শূন্য। ঈদ পোশাকের দাম বেশির কারনেই নাকি অধিকাংশ শিপিংমলগুলো এমনটাই জানিয়েছে পোশাক ব্যবসায়ীরা।
সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন শিপিংমলগুলো ঘুরে দেখা যায় এ চিত্র।
আসন্ন ঈদ নিয়ে শপিংমলগুলোতে বেচাকেনার বিভিন্ন বিষয়গুলো নিয়ে পোশাক ব্যবসায়ী ও দোকানীদের সাথে কথা হয়। তারা জানাই মূলত বর্তমান দেশের পরিস্থিতি নাজুক হওয়ায় এবং পোশাকের দাম বেশি হওয়ায় বিগত বছরের তুলনায় এবছর শিপিংমলগুলোতে একেবারেই ক্রেতা শূন্য।
ঈদ আসলেই নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বেশি ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায় চাষাড়ার সমবায় মার্কেট। তবে অনেকটাই ফাঁকা ও ক্রেতা শূন্য এই মার্কেট। এবিষয়ে সমবায় মার্কেট এর পোশাক ব্যবসায়ী মোহাম্মদ রাজিবের সাথে কথা হলে তিনি জানান,আপনেরা জানেন ঈদ ছাড়াই সব সময় ক্রেতাদের ভীড় লেগে থাকে এই মার্কেটে।তবে এবছর ঈদ উপলক্ষে বিগত বছরের তুলনায় একেবারে ক্রেতাদের কেনাকাটা তুলনামূলকভাবে কম। এর প্রধান কারনই প্রত্যেকটা পোশাকের দাম অধিক। বাচ্চাদের এক একটা পোশাকের দামই ৩ হাজার টাকা। এসব কারনে এবার এখন পর্যন্ত বেচাকেনা একেবারেই কম অন্যান্য বছরের ঈদের তুলনায়।
একই পরিস্থিতি দেখা যায় পানোরামা প্লাজা, সায়াম প্লাজা ও জামান টাওয়ারেও। ঈদের বেচাকেনার পরিস্থিতি জানতে জামান টাওয়ারের এক পোশাক দোকানী রুবেল হোসেনের সাথে কথা হলে তিনি জানা, এবছর মোটামুটি বেচাকেনা হচ্ছে।একেবারেই কম বলা যায়। ১০ রোজা পর্যন্ত তো কোন বেচাকেনাই ছিলো না। ১০ রোজার পর থেকে তাও একটু বেচাকেনা হচ্ছে আগে এত ক্রেতা সংকটে আমাদের পড়তে হয়নি।
হক প্লাজার পোশাক ব্যবসায়ী মিটুর সাথে কথা হলে তিনি জানান, দাম বেশি আর দেশের পরিস্থিতি ভালো না তাই ক্রেতারা আসতাছে না মার্কেটগুলোতে।
আল জয়নাল ট্রেড সেন্টারে গিয়ে দেখা যায় একেবারেই ক্রেতা শূন্য। কিছু কিছু দোকানে সামান্য কিছু ক্রেতাদের উপস্থিতি থাকলেও অন্যান্য দোকানগুলোতে একেবারেই ফাঁকা।
মার্ক টাওয়ারে পোশাকের দোকানগুলো যথারীতি পোশাক ব্যবসায়ীরা খুলে বসে থাকলেও নেই কোন ক্রেতাদের ভীড়। দুই একটা দোকানে কিছুটা ক্রেতাদের লক্ষণীয় হলেও অধিকাংশ দোকানই ক্রেতা শূন্য। অথচ ঈদ ছাড়াই এই মার্কেট এ ক্রেতাদের কেনাকাটার ভীড় সব দোকানগুলোতে লেগেই থাকে। তবে এবছর অর্ধেক রোজা চলে গেলেও এখন পর্যন্ত দোকানগুলোতে ক্রেতা শূন্য। অনেকটা মাথায় হাত দিয়ে বসে আছে দোকানগুলোর মালিক ও কর্মচারীরা।
এ বিষয়ে মার্ক টাওয়ারে পোশাক ব্যবসায়ী টিটু ঘোষ জানায় ,৩০% ও কাস্টমার আসতেছে। তবে আপনেরা জানেনই এই মার্কেট বহুল পরিচিত একটি মার্কেট। এখানে ঈদ ছাড়াই ভীড় লেগে থাকে অথচ দেখেন ঈদ চলে আসছে কিন্তু ক্রেতা নেই। আর বলেন ক্রেতা আসবেই বা কিভাবে যে পরিমানে দেশে অর্থনৈতিক মন্দা চলছে। মানুষ আছে ইকোনোমিক ক্রাইসিসে। আর তাছাড়া গতবছরের তুলনায় এবছর একটু পোশাকের দামটা বেশি। তাই মানুষ এখন পর্যন্ত মার্কেটগুলো কম আসছে।
নারায়ণগঞ্জে শহরের একেবারে চাষাড়া মোড়ে অবস্থিত শান্তনা মার্কেট। সেখানেও রয়েছে ক্রেতা শূন্য। এখানে পোশাক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ক্রেতারা এসে পোশাক দেখে দাম জিজ্ঞাসা করেই চলে। কারন প্রতিটি পোশাকের দাম গতবারের তুলনায় একটু বেশি।
কালিবাজার ফ্রেন্ডস মার্কেট কিছুটা ক্রেতাদের ভীড় দেখা গেলেও বিগত বছরের তুলনায় একেবারে ক্রেতা কম বলছেন পোশাক ব্যবসায়ীরা। এবিষয়ে এক পোশাক ব্যবসায়ী অসিম জানান, জীবনে এত বছর ধরে পোশাকের ব্যবসা করি তবে এইবারের মত অর্ধেক রোজা শেষ হয়ে যাচ্ছে এত কম ক্রেতা দেখি নাই। সব সময় প্রথম রোজা থেকেই এই মার্কেটে ক্রেতাদের ভীড় লেগেই থাকে। তবে এবার একেবারেই কম।
একই অবস্থা মিড টাউন শপিং কমপ্লেক্স, আলমাস পয়েন্ট, জিরো পয়েন্ট, আড়ং, টোকিও প্লাজা, লুৎফা টাওয়ার, সোলসটা, আব্দুল হামিদ সুপার মার্কেট, টপ মার্ট, আজাহার সুপার মার্কেট, ডিআইটি মার্কেট, লা রিভ সহ প্রতিটি শিপিংমলগুলোতে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!