নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
গৃহবধূ ফিজা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

গৃহবধূ ফিজা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ লামিয়া আক্তার ফিজা (২১) হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

মানববন্ধনে নিহত লামিয়া আক্তার ফিজার বড় ভাই আরাফাত আল ফাহিম বলেন, গত ২ জানুয়ারী আমার বোন লামিয়া আক্তার ফিজাকে তার স্বামী আসাদুজ্জামান মুন্না ও তার শ্বশুর বাড়ির লোকজন নির্মমভাবে ও পরিকল্পিতভাবে হত্যা করে।তবে এই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তারা আমার বোনের লাশ ঘরের জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। কিন্তু পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার সত্যতা পেলে থানায় মামলা হয়। এ ঘটনার পর থেকে আসামিরা সবাই পালিয়ে গেছে। পুলিশ তাদের কাউকে ধরতে পারছে না। অবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচার ফাঁসির দাবি জানাই।

তিনি আরও বলেন, এই হত্যার ঘটনার নির্দেশদাতা চুন্নু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলারও আসামি।সে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেফতার করতে পারছেনা।

নিহতের মা ফাহিমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মুন্না, তার মা-বাবা ও বোন সহ স্বজনরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এটা কেমন বাংলাদেশ। এটা কেমন আইন।এখনো আমার মেয়ে হত্যার বিচার পেলাম না। আমি এই খুনিদের ফাঁসি চাই।

নিহতের বাবা ও মামলার বাদী মীর মোহাম্মদ আলী বলেন,  আমার মেয়ে হত্যার পর ফতুল্লা থানায় আরও ৩টি হত্যার ঘটনা ঘটেছে। সেসব ঘটনার কয়েকদিনের মধ্যে মূল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুুলিশ। অথচ আমার মেয়ে হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রত্যেক দপ্তরে দপ্তরে গিয়ে কান্না করতে হচ্ছে।ফলে আমার কাছে মনে হচ্ছে, এই আসামিদের ছায়া দিচ্ছে রেয়েছে পুলিশ।

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নিহত লামিয়া আক্তার ফিজার খালা সুরাইয়া আক্তার মুন্নি, মামা জাহাঙ্গীর আলম, এলাকাবাসী আলাল মাদবর সহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার মূল আসামি অর্থাৎ নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ সহ অন্যরা পলাতক রয়েছে। এদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ আসামিদের গ্রেফতার করছে না- নিহতের স্বজনদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এগুলো ভিত্তিহীন কথা। মামলা হওয়ার পরে আসামিকে পুলিশ গ্রেফতার করবে না তা হতে পারে না। তবে আসামিরা অনেক ধুরন্ধর প্রকৃতির লোক। তারা এই ঘটনার পর থেকে মোবাইল ফোন ব্যবহার করছেনা। এবং তারা কোন আত্মীয়-স্বজনদের বাড়িতেও অবস্থান করছেনা। আর এই হত্যার মামলার আসামিদের মধ্যে চুন্নুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী কোন হত্যা মামলা রয়েছে কিনা তা যাচাই বাছাই করে বলা সম্ভব হচ্ছে না।

এর আগে গত ২ জানুয়ারি রাতে ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় শশুর বাড়ির জানালার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় লামিয়া আক্তার ফিজার লাশ উদ্ধার করা হয়। ওই সময় ফিজার স্বামী আসাদুজ্জামান মুন্না শ্বশুর বাড়ির সবাই আত্মগোপন ছিলেন। ফলে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়।এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করে, ‘স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের বিষয়ে জানতে পেরে প্রতিবাদ করায় ফিজাকে হত্যা করা হয়েছে।’

এরপর ৬ জানুয়ারি ফরেনসিক রিপোর্টে হত্যার বিষয়টি স্পষ্ট হয়। ৭ জানুয়ারি নিহত লামিয়া আক্তার ফিজার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন-নিহত লামিয়া আক্তার ফিজার স্বামী আসাদুজ্জামান ওরফে মুন্না (৩১), তার শ্বশুর মনির হোসেন মনু, তার শাশুড়ি আকলিমা বেগম (৫২), তোফাজ্জাল হোসেন (৪৮), চুন্নু (৫০), মুন্নী, আব্দুর রশিদ ওরফে মিঠুন (৫০) নূর নাহার (৪৪), রাজ্জাক (৪৫), রানা (৪০), রিপন (৪৪), ও গোলাম রহমান জিসান (২৪)।

মামলায় উল্লেখ করা হয়,  শ্বশুর মনির হোসেন মনু, শ্বাশুড়ি আকলিমা বেগম, ননদ মুন্নী, চাচাতো ভাই তোফাজ্জল হোসেন ও তার বড় ভাই শীর্ষ সন্ত্রাসী চুন্নুর ইন্ধনে ফিজাকে হত্যা করে তার স্বামী মুন্না। হত্যার পর লাশ জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়। মূলত স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের বিষয়ে জানতে পেরে তাতে বাধা দেয় ফিজা্। এ নিয়ে প্রতিবাদ করায় ফিজাকে একাধিকবার মারধর করেছে তার স্বামী। এসব নিয়ে কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে।

পরে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তোফাজ্জাল হোসেন ও নূর নাহার কে গ্রেফতার করেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!