নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ছিনতাই, আহত ৩

ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ছিনতাই, আহত ৩

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে আটককৃত ৪ মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহকর্মীরা। এই হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সিপাহী আহত হয়েছেন। এ খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে বিজিবি ও পুলিশ নিয়ে ফের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মাসদাইর এলাকায় বেগম রোকেয়া খন্দকার স্কুলের বিপরীত গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আহতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মো. রেজাউল করিম, অজয় কুমার রায় ও মো, আকাশ আহমেদ রাব্বী।

 

জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সদর উপজেলার মাসদাইর এলাকায় বেগম রোকেয়াখন্দকার  স্কুলের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রধারী ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে আটককৃতদের ছিনিয়ে নেয় তাদের সহযোগিরা। এ খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালানো হয়। এতে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০ গ্রাম ইয়াবা (১৭০০ পিস), ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, ৪ গ্রাম হেরোইনসহ চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. বাহাউদ্দিন বলেন, আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. রিফাত হোসেনের নেতৃত্বে একটি টিম ফতুল্লার মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের দেখানো তথ্যমতে আরও মাদক উদ্ধার করতে গেলে দেশিয় অস্ত্র নিয়ে ১২-১৫ জনের একটি টিম আমাদের উপর অতর্কিত হামলা করে ও পাথর নিক্ষেপ করে। হামলার এক পর্যায়ে তারা আটককৃত মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় আমাদের তিনজন সিপাহী আহত হয়েছে। এই ঘটনার বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে জানালে তারা তাৎক্ষণিক সাড়া দিয়ে পুনরায় অভিযান চালায়। সেই অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা পূর্বের কোন মামলা রয়েছে কিনা তা যাচাই বাছাই করে বলা সম্ভব হবে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারবে। পরে আসামিদের ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ নিয়ে আমি ফের অভিযান পরিচালনা করে েএসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছি। তবে কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মামলা করার নিদেশনা দেওয়া হয়েছে।অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ ও মাদকের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!