নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিতঃ

হাসান সভাপতি, সীমান্ত সাধারণ সম্পাদক
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে রক্তের বন্ধন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মো: হাসান আলীকে সভাপতি ও মো: হামিদুল হক সীমান্তকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মো: হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাসুদ সোহেল, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম বুলবুল। এছাড়াও রক্তের বন্ধনের উপদেষ্টা শংকর চন্দ্র কর্মকার গোপাল, নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, রক্তের বন্ধনের সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কোষাধ্যক্ষ নাহিদ মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১৪ বছরে পনের হাজার ব্যাগের অধিক স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে রক্তের বন্ধন। সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে নতুন উদ্যমে সংগঠনটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। তবে রক্তের বন্ধনের রক্তদান সেবা অব্যাহত রাখতে সমাজের বিত্তবানসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগীতা নিয়ে এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা। পরে মোট ১৪ জনকে সেরা রক্তদাতা, শ্রেষ্ঠ সংগঠক ও সেরা রক্তসংগ্রহকারীর সম্মাননা পদক প্রদান করা হয়। এরপর মো: হাসান আলীকে সভাপতি ও মো: হামিদুল হক সীমান্তকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে মোহাম্মদ আবুল কালাম আজাদ, শাহরিয়া আলম আসাদ, ইমতিয়াজ মোরাদ ইমতি, ফাহরিয়া জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে নাহিদ মন্ডল, মাসুদ রানা, সানজিনা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, কোষাধ্যক্ষ কাওসার মিয়া, দপ্তর সম্পাদক এ এইচ আকাশ, প্রচার ও জনসংযোগ সম্পাদক মুত্তাসিম বিল্লাহ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আসমাউল আসিফ, আনিসুর রহমান ফকির, মো: আফজাল হোসেন, রনি মিয়া, মামুন, সুজা মিয়া, মো: রুহুল আমীন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!