নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
‘ দিপু ভূইয়াকে দল থেকে বহিষ্কার করতে হবে’ – মানববন্ধনে বক্তারা

‘ দিপু ভূইয়াকে দল থেকে বহিষ্কার করতে হবে’ – মানববন্ধনে বক্তারা

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার : জুলাই-আগষ্ট গণঅভ্যুন্থানে নিহত রূপগঞ্জের শহীদ জিসান হত্যা মামলা থেকে আসামীদের নাম বাদ দিতে বাদীর পরিবারের সদস্য তাহসান হোসেন মোল্লাকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।

 

সোমবার সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

এতে বক্তব্য রাখেন শহীদ জিসানের চাচা ও অপহৃত তাহসান হোসেন মোল্লা, জিসানের বাবা আলমগীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ৩০ জুলাই রূপগঞ্জের ছাত্রনেতা জিসানকে আওয়ীলীগের দোষররার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলা থেকে আসামীদের নাম বাদ দিতে দিপু বাহিনী  বিভিন্ন ভাবে হুমকী-ধামকী দিয়ে আসছে আসামীরা। এতে কোন কাজ না হলে, গত ২২ মার্চ শনিবার বিকেলে হাটাবো এলাকার আম্বার মিলের সামনে থেকে শহীদ জিসানের চাচা তাহসান হোসেন মোল্লাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় স্থানীয় বিএনপি নেতা দিপু ভুইয়ার কর্মী-সমর্থকরা। পরে গাউসিয়া মার্কেটের নিচে একটি কক্ষে তাঁকে আটক করে রাখা হয়।

 

এসময় আসামীরা বিভিন্ন ভাবে নির্যাতনের করে। মামলা তুলে নিতে হুমকী দেয়। অন্যথায়, তাকে সহ পরিবারের লোকজনের বড় কোন ক্ষতি করে ফেলবে বলে হুমকী দেয়। অপহরনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর রূপগঞ্জে দখলবাজী, চাঁদাবাজী, হত্যাসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে দিপু ভূইয়া ও তার বাহিনী । এই মানববন্ধনে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি। দিপু বাহিনীর আতংকে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

 

অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ বিচার ও বাদীর পরিবারের নিরাপত্তার দাবী করেন বক্তারা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!