নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
নগরীর শপিংমলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি

নগরীর শপিংমলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
ঈদ ঘনিয়ে আসছে তবুও যেন ফাঁকা নারায়ণগঞ্জের শপিংমলগুলো। প্রথম রোজা থেকে অনেকটা মাথায় যেন হাত পোশাক ব্যবসায়ীদের। ঈদ উপলক্ষ ছাড়াও যেখানে জমজমাট থাকে শপিংমল সেখানে ঈদ সামনে তবুও যেন ক্রেতা শূন্য। তবু রমজানের শেষ দিক দিয়ে এখন কিছুটা বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি। কতটা বাড়বে বা ঈদ উপলক্ষে অধিক লাভ করবে এ আশা ছিড়ে এখন যেন দোকানীরা লোকসান থেকে বাচার চেষ্টা।

অন্যান্য বছরের তুলনায় আসন্ন ঈদে পোশাকের দ্বিগুন মূল্য থাকায় অনেকটা গরম হয়ে ক্রেতা শূন্য হয়ে আছে শপিংমলগুলো এমনটাই সরেজমিনে ২৫ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জের বিভিন শপিংমল ঘুরে দেখা গেছে এচিত্র।

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়া। আর চাষাড়া গোলচত্তরের পাশেই অবস্থিত একাধিক শপিংমল। তাদের মধ্যে শান্তনা মার্কেট একেবারে গোলচত্তরের পাশেই। একেবারে যেন ক্রেতা শূন্য। যেখানে ক্রেতাদের আনাগোনা লেগেই থাকে সেখানে পুরো মার্কেট ঘুরে কয়েকজন ক্রেতা দেখা গেলো। পোশাক দোকানীদের সাথে কথা বলে জানা গেলো, পোশাকের দাম প্রচুর। দাম শুনেই ক্রেতারা চলে যায়।

শান্তনা মার্কেটের পাশেই জয়নাল ট্রেড সেন্টার। সেখানে কিছুটা ক্রেতাদের সংখ্যা লক্ষনীয় হলেও তা যথাসামান্য বলে মনে করছে দোকানীরা। ক্রেতাদের সংখ্যা যদি না বাড়ে আর বেচাকেনা এভাবেই চলতে থাকলে এবার মাথায় হাত পড়বে মনে করছে ব্যবসায়ীরা।

অন্যদিকে ঈদ আসলেই নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বেশি ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায় চাষাড়ার সমবায় মার্কেট। তবে ঈদ আসতে আর কিছুদিন বাকি এখনো অনেকটাই ফাঁকা ও ক্রেতা শূন্য এই মার্কেট। এবিষয়ে সমবায় মার্কেট এর পোশাক ব্যবসায়ী জাকিরের সাথে কথা হলে তিনি জানান, আপনেরা জানেন ঈদ ছাড়াই সব সময় ক্রেতাদের ভীড় লেগে থাকে এই মার্কেটে। তবে এবছর ঈদ উপলক্ষে বিগত বছরের তুলনায় একেবারে ক্রেতাদের কেনাকাটা তুলনামূলকভাবে কম। এর প্রধান কারনই প্রত্যেকটা পোশাকের দাম অধিক। যেখানে বাচ্চাদের এক একটা পোশাকের দামই সর্বনিন্ম ৩ হাজার টাকা আর বড়দের পোশাক তো আরো। এসব কারনে এবার এখন পর্যন্ত বেচাকেনা একেবারেই কম অন্যান্য বছরের ঈদের তুলনায়। তবে দুই তিন ধরে কিছুটা ক্রেতাদের সংখ্যা বাড়ছে।

মধ্যবিত্তদের মার্কেট বলতে নারায়ণগঞ্জ শহরের কালিবাজার ফ্রেন্ডস মার্কেটকেই বেশি বুঝানো হয়। ঈদ ও পূজা পার্বণ ছাড়াও এই মার্কেটে সারাবছর ক্রেতাদের ভীড় লেগে থাকলে এবার কেন যেন জিমিয়ে গেছে। আর অনেকটা বসে বসেই দোকানিরা সময় পার করছে ক্রেতাদের না পেয়ে দোকানীরা। কারন জানতে চাইলে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানায়, পোশাকের দাম বেশি। তাছাড়া ২৪ এর আন্দোলনের পর থেকে যেন একটা অর্থনৈতিক সমস্যায় পড়ছে মানুষ। যেকারনে যে হারে ঈদ আসলে ক্রেতাদের ভীড় দেখা যায় তার ১০ ভাগের ৪ ভাগও এখন নাই।

এদিকে নারায়ণগঞ্জের একটি সুনামধন্য শপিংমল মার্ক টাওয়ার। সেখানে একই অবস্থা। ঘুমিয়ে ঘুমিয়ে সময় পাড় করছে দোকানীরা। তারা জানাই মূলত বর্তমান দেশের পরিস্থিতি নাজুক হওয়ায় এবং পোশাকের দাম বেশি হওয়ায় বিগত বছরের তুলনায় এবছর এ শপিংমল একেবারেই ক্রেতা শূন্য। তবে দুই একদিন ধরে কিছুটা ক্রেতাদের উপস্থিতি বেড়েছে কিন্তু তা আশানুরূপ নয়। এই মুহূর্তে লাভ নয় কিন্ত লোকসানের হাত থেকে বাচতে চাচ্ছে ব্যবসায়ীরা।

একই অবস্থা হক প্লাজা, পানোরামা প্লাজা, মিড টাউন শপিং কমপ্লেক্স, আলমাস পয়েন্ট, জিরো পয়েন্ট, জিরো পয়েন্ট, আড়ং, টোকিও প্লাজা, লুৎফা টাওয়ার, সোলসটা, আব্দুল হামিদ সুপার মার্কেট, টপ মার্ট, আজাহার সুপার মার্কেট, ডিআইটি মার্কেট, টপ টেন, লা রিভ সহ প্রতিটি শিপিংমলগুলোতে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!