নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি হচ্ছে জনগনের দল -অধ্যাপক মামুন মাহমুদ

বিএনপি হচ্ছে জনগনের দল -অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতিটাই হলো সাধারণ মানুষের মধ্য থেকে পরিচালিত হয়। আপনারা যে ভাবে চাইবেন, বিএনপি ওই ভাবেই পরিচালিত হবে। জিয়াউর রহমান ওই ভাবেই জনগণের কাছ থেকে জানতেন, শুনতেন, কথা বলতেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ওই ভাবে দেশ চালাতেন। খালেদা জিয়াও আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়েছেন এবং আপনাদের প্রত্যাশা মতই দেশ চালাতেন। বিএনপি হচ্ছে জনগনের দল। জনগন যা চায় বিএনপিও তাই চায়।
শনিবার (২৯ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ নং ওয়ার্ডের পূর্ব সানারপাড় ওসমান গনি রোড এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অন্তত দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে জনগনের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেরে নেয়া হয়েছিল। তারা রাতের ভোট দিনে করে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। দেশে সীমাহীন লুটপাট এবং দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা চেলা-চামুন্ডা ছিল তাদেরও বাড়ি-গাড়ী, অঢেল টাকা পয়সা এমনি বিদেশেও বাড়ী-গাড়ী রয়েছে। যারা আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেরে নিয়েছিল, যারা আমাদের ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সবাইর বিচার বাংলার মাটিতে করতে হবে।
সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আসলাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ ও মো: কামাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুল করিম, লাল মিয়া, মহানগর যুবদলের সদস্য মাইনুল ইসলাম, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মারুফ, বিএনপি নেতা মনির হোসেন খান, ফারুক হোসেন, যুবদল নেতা ফারহান আহমেদ রুবেল ও জিহাদুর রহমান শাহীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!