নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
এবার ঈদে মুসলমানদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প

এবার ঈদে মুসলমানদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের জন্য এবার ঈদুল ফিতরে শুভেচ্ছা জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা পাঠিয়ে থাকেন।কিন্তু এবারেই ঘটেছে তার ব্যতিক্রম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত দেননি কোন বিবৃতি।

রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদর উপলক্ষে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন।

সম্মাননা ও উদযাপনের ওই রাতে বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকব।

বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন।

ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়  ২৩ মে, ২০২০ প্রথমবার  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান।

তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছিলেন, বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করছেন, আমরা আশা করি তারা প্রার্থনা ও ভক্তির মাধ্যমে সান্ত্বনা ও শক্তি লাভ করবেন। গত কয়েক সপ্তাহ ও মাস ধরে, যখন আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন এই অভূতপূর্ব সময়ে দিকনির্দেশনা পাওয়ার জন্য আমরা আমাদের বিশ্বাস, পরিবার এবং বন্ধুদের ওপর নির্ভর করেছি।

এই উৎসব এক মাসব্যাপী রমজান শেষে পালন করা হয়, যখন মুসলিমরা দিনের বেলা রোজা রাখেন এবং অন্যান্য ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা পালন করেন।

ট্রাম্প বলেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, আমরা মনে করি ধর্ম আমাদের জীবনে আশার শান্তি, অনুপ্রেরণাদায়ক ভালোবাসা এবং ঐক্যের বন্ধন এনে দেয়, আমরা একটি আশীর্বাদপূর্ণ ও আনন্দময় ঈদুল ফিতরের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!