নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী ইউপি চেয়ারম্যান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় নজরুল-হালিম-রাসেল-খায়ের গং

বক্তাবলী ইউপি চেয়ারম্যান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় নজরুল-হালিম-রাসেল-খায়ের গং

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বক্তাবলীর চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু নজরুল,রাসেল,খায়ের,হালিম গংরা।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উক্তেজনা বিরাজ করছে।
সচেতন এলাকাবাসী এই সকল ঘৃনিত অপরাধীদের বিররুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য ডিসি ও এসপির হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী,বিএনপির নেতাকর্মী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ আহম্মেদ সুত্রে জানা যায়,৫ ই আগস্ট ছাত্রজনতার অন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী পলাতক জীবনযাপন শুরু করলে পরিষদের নাগরিক সেবা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটে।
পরে সরকার সদর উপজেলা নির্বাহী অফিসার কে প্রশাসক নিয়োগ দিলেও তিনি ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি।
ইউএনও ১২ জন মেম্বারকে ডেকে যে যোগ্য তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার নির্দেশ দেন।
এক্ষেত্রে ১২ জন মেম্বার বসে রশিদ আহমেদকে এক নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। আইনগতভাবে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আব্দুর রশিদ আহম্মেদ নিয়োগ দেওয়ার খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
অবৈধ সুবিধা পেতে বিএনপির নামধারী নেতা চাঁদাবাজ, দূর্বৃত্ত ও ভূমিদস্য নজরুল ইসলাম প্রধান, আবুল খায়ের, রাসেল প্রধান,হালিম আজাদ, সহ ৫০/৬০ জন মাদক বিক্রেতা বিরোধিতা করতে থাকে।
৯৫ থেকে ৯৮ পার্সেন্ট লোক রশিদ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করায় তারা খুশি হন। কেননা ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ, জন্ম সনদ, নাগরিক সনদপত্র, ওয়ারিশ সনদপত্র সহ বিভিন্ন কাজের জন্য তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। রশিদ মেম্বার গত ২৩ মার্চ দায়িত্ব নেওয়ার পর হতে প্রতিদিনের সেবা প্রতিদিন দিয়ে যাওয়ায় এলাকাবাসী খুশি হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয় স্টাফরা খুলতে গেলে নজরুল ইসলাম প্রধান, হালিম আজাদ, আবুল খায়ের, রাসেল প্রধান, রাহাদ প্রধান পরিষদের তালা খুলতে বাঁধা প্রদান করে তাদের হুমকি – ধামকি দিয়ে পরিষদ সংলগ্ন এলাকা হতে তাড়িয়ে দেয়।
৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সলিম প্রধান,সাধারণ সম্পাদক মীর আলমগীর, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন ফকির, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী প্রধান সহ বিএনপি নেতা কর্মীরা ও এলাকাবাসী জানান,রশিদ মেম্বার বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন ও আছেন। তিনি যখন মেম্বার নির্বাচিত তখন আওয়ামী সরকার ক্ষমতায়। একমাত্র বিএনপির মেম্বার ছিলেন রশিদ আহম্মেদ। সবাই আওয়ামী লীগের মেম্বার। এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে রশিদ মেম্বারকে আওয়ামী লীগের এমপি ও চেয়ারম্যানের কাছে যেতে হয়েছে এবং এলাকায় এমপি আসলে গেট নির্মান করে তাকে শুভেচ্ছা জানাতে হয়েছে। এর মানে এই নয় তিনি আওয়ামী লীগার হয়ে গেছেন। তিনি বিএনপিতে আছেন ও থাকবেন। আমরা রশিদ আহম্মেদ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পেয়ে ভীষন খুশি।
তারা আরো বলেন,এ বিষয় নিয়ে নজরুল ইসলাম প্রধান, হালিম আজাদ,আবুল খায়ের,রাসেল প্রধানরা ধান্দাবাজির উদ্যোশ্য বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করিতেছে। আইন অমান্য করে পরিষদের স্বাভাবিক কার্যক্রমে বাঁধা প্রদান করে রাষ্ট্র বিরোধী কাজে জড়িত। এ সকল ধান্দাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনে ডিসি ও এসপির নিকট জোর দাবী জানান বিএনপির নেতাকর্মী সহ সচেতন এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম প্রধানের ব্যবহৃত মুঠোফোনে (০১৭৭৮৬৭১১@@ ) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
রাসেল প্রধান বলেন, রশিদ মেম্বার কখনও বিএনপির করেছে এমন প্রমানপত্র দেখাতে পারলে আমরা আমাদের আন্দোলনের পথ থেকে সরে দাড়াবো। তিনি বিগত ১৫ বছরে কোন আন্দোলন সংগ্রামে ছিলেননা। বরং এম.শওকত আলী ও বাদল চেয়ারম্যানের সাথে আতাত করে চলেছেন। তিনি আরও বলেন,ইউপিতে ১২ জন মেম্বার রয়েছেন যারা সবাই আওয়ামীলীগের। তাদের মাঝে ৭ জন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় স্বাক্ষর করেছেন যা নিয়ে ২/১ দিনের মধ্যে ডিসি মহোদয়ের কাছে জমা দিবো।
হালিম আজাদ এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৮২২৮৩৮৯@@ ) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
আবুল খায়ের বলেন, তিনি বিগত সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে চলেছেন। সে বৈষম্যবিরোধী আন্দোলন ও হত্যাসহ একাধিক মামলার আসামী। ৫ তালিখের পর তিনি ফেরীসহ বিভিন্ন স্থাপনা দখল করে নেন এমনকি তার বাড়ির সামনেও ইন্টারনেটের ব্যবসাগুলো দখল করে নেন। এখন বলেন,তার মত দখলবাজ চেয়ারম্যান হলে এর পরিনতি কতটা ভাল হবে তা বলা মুশকিল। তাই সব কিছু বিবেচনা করেই রশিদকে চেয়ারম্যান হিসেবে মানিনা।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.হাসান আলী বলেন,রশিদ মেম্বার আগে থেকেই বিএনপির রাজনীতি করে। সে চেয়ারম্যান হওয়া আমরা খুশি এবং পুরো ইউনিয়ন বাসী এখন নাগরিক সুবিধা পাবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!