নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
হত্যা মামলার আসামী যমুনা ডিপোর সালাউদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ ট্যাংকলরী শ্রমিকরা!

হত্যা মামলার আসামী যমুনা ডিপোর সালাউদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ ট্যাংকলরী শ্রমিকরা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলার আসামী বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা ফতুল্লা ইউনিটের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের অত্যাচারের অতিষ্ঠ সাধারণ ট্যাংকলরী সাধারন শ্রমিকরা।
৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা ফতুল্লা ইউনিটের সাধারন শ্রমিকদের ভাগ্য। শ্রমিকদের কল্যান ফান্ডের নামে চাঁদা উত্তোলন হলেও তা চলে যাচ্ছে সংগঠনের সাধারন সম্পাদক সালাউদ্দিনের পকেটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখার শ্রমিকদের অভিযোগে জানা যায়, বিগত স্বৈরাচার আওয়ামিলীগ সরকারের আমলে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের আস্থা ভাজন ফতুল্লা ফাজেলপুর এলাকার মৃত এলাহী মাদবরের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার অন্যতম এজাহার ভুক্ত আসামী সালাউদ্দিন বিগত দিনের ন্যায় বর্তমানেও বীরদর্পে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি। একটি প্রভাবশালী মহলের শেল্টারে চাঁদা সালাউদ্দিন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন বলে জানা যায়। তাকে চাঁদা না দিলে সাধারন শ্রমিকদের উপর চলে নির্যাতন। সাধারণ শ্রমিকরা আরও অভিযোগ করেন দেশের বিভিন্ন জেলা থেকে তেল নিতে ট্যাংলরী গুলো থেকে জনৈক শহিদ নামের এক লোকের মাধ্যমে যমুনা অয়েল কোম্পানীর থেকে তেল লোড করে গেইট দিয়ে বের হলেই প্রতি গাড়ি থেকে মোটা অংকের চাঁদা আদায় সহ জোড়পুর্বক তেল নামিয়ে রাখেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তারা আরও জানান,৫ আগষ্টের আগে ৭ হাজার লিটার ধারন সম্পন্ন একটি লড়ি থেকে ৪ শত টাকা এবং এর অধিক সম্পন্ন একটি লড়ি থেকে ৭/৮ টাকা আদায় করা হলেও বর্তমানে তা ৮ শত এবং ১২ শত টাকা হারে আদায় করছে। এছাড়াও উক্ত লোডের টাকা টাকাও অতিরিক্ত আরও ২৫০ টাকা হারে আদায় করা হচ্ছে গেটের বাহির থেকে।
স্থানীয় ট্যাংকলরী শ্রমিকদের অভিযোগে আরো জানা যায়, এক সময়ের মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা ও তেলচোর সিন্ডিকেটের অন্যতম হোতা আফসার উদ্দিন আফসুর ছোট ভাই সালাউদ্দিন যমুনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যানে নামে চাঁদা আদায় করে তাদের কল্যানে খরচ না নিেেজর পকেট করে হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলেও শ্রমিক ইউনিয়ন থেকে কোন ধরনের সাহায্য সহযোগীতা পায় না বলেও জানান শ্রমিকরা।
সাধারন শ্রমিকরা আরও বলেন,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা দায়ে ফতুল্লা মডেল থানায় সোহরাব মিয়ার দায়েরকৃত হত্যা মামলা নং ২০ ( ২২/৮/২৪ইং) এর এজাহার নামীয় ১৬২ নং আসামী। এছাড়াও আগষ্টের ৩ ও ৪ তারিখে ছাত্র-জনতার উপর সালাউদ্দিনের নেতৃত্বে কয়েক শতাধিক লোক নিয়ে হামলা চালায়। সেই হামলায় পারভেজ গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা পারভেজকে মৃত ঘোষনা করেন। তারা বলেন,একটি হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ যেন চোখে টিনের চশমা পড়ে রয়েছে এবং সেই হত্যাকারী সালাউদ্দিনের মাত্রাতিরিক্ত চাদাঁবাজি যেন আমাদের মত খেটে খাওয়া শ্রমিকদের মাঝে নাভিশ^াস করে তুলেছেন।
বর্তমান সরকার বিভিন্ন সেক্টরের চাঁদা বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা ফতুল্লা ইউনিটের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের ব্যাপারে প্রশাসনের নিরব ভূমিকায় হতাশ সাধারণ শ্রমিকরা। তাই প্রশাসনের কাছে সাধারণ শ্রমিকদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালাউদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!