নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
নাগরিকরা নানামুখী সমস্যায় জর্জরিত -মুফতি মাসুম বিল্লাহ

নাগরিকরা নানামুখী সমস্যায় জর্জরিত -মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিতঃ

অনতিবিলম্বে সকল সমস্যার আশু সমাধান করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে এই মহানগরের নাগরিকরা নানামুখী সমস্যায় জর্জরিত। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব, চরম যানজট, রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি ও সিটি করপোরেশনের কাজের স্থবিরতা জনজীবনে চরমদুর্ভোগ সৃষ্টি করছে।

 

আজ ২৩ এপ্রিল বুধবার সকাল ১১ টায় নগর ভবনের সামনে স্বাস্থ্যসেবা খাত, যানজট ও পানির

নানা সমস্যার সমাধানের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. ইসমাইল,শহর শাখা উত্তরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কবির হোসেন দক্ষিণের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

তিনি আরও বলেন, অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ অপ্রতুল এবং অনির্ভরযোগ্য। ওয়াসার পানিতে প্রচুর দুর্গন্ধ। পবিত্রতা অর্জনের জন্য ওজু করতে গেলে আরও অপবিত্র হয়ে যাওয়ার উপক্রম হয় এই ওয়াসার পানি দিয়ে।

শহরের প্রধান ও উপ-সড়কগুলোতে যানজট নিত্যদিনেরসমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা নাগরিকদের সময় ও শ্রমের অপচয় ঘটাচ্ছে।

সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও সেবা নিশ্চিত না থাকায় রোগীদের প্রচণ্ডভোগান্তির শিকার হতে হচ্ছে। প্যাথলজিক্যা টেস্ট করার জন্য বাহিরে যেতে হয় রুগীদের। তাছাড়াও ইমার্জেন্সী রুগি নিয়ে গেলে বেশিরভাগ সময় ঢাকা রেফার করা হয়। আমরা এর বিহীত সমাধান চাই।

সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, নাগরিক সেবা প্রদানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যক্রমে ধীরগতি ও  দাসীনতাস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। উক্ত সমস্যাগুলোর আশু সমাধানে আপনাকে অবিলম্বে কার্যকরও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দাবি, এসব বিষয়ে যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নেরমাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা হোক।

 

জলাবদ্ধতা আরো একটা বড় সমস্যা। কিছুক্ষণ বৃষ্টি হলেও হাঁটু পর্যন্ত পানি জমে যায়। তাছাড়াও সামনে আসছে বর্ষাকাল। এখনই এটা সমাধান না করলে চরম দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে।

 

মানববন্ধন শেষে সিও মুহাম্মাদ জাকির হোসেন-এর নিকট স্মারকলিপি পেশ করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!