নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মহিউদ্দিনকে চেয়ারম্যান বানাতে ১৫ লাখ টাকা দাবী নজরুল, রাসেল,খায়ের, মোজামেলের!

মহিউদ্দিনকে চেয়ারম্যান বানাতে ১৫ লাখ টাকা দাবী নজরুল, রাসেল,খায়ের, মোজামেলের!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার মহিউদিন ভূইয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানোর কথা বলে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বিএনপি নেতা নজরুল ইসলাম প্রধান, রাসেল প্রধান, আবুল খায়ের ও মোজাম্মেল প্রধানের বিরুদ্ধে।
এ ব্যাপারে মহিউদ্দিন ভূঁইয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
চলছে সর্বত্র আলোচনা ও সমালোচনা উল্লেখিত বিএনপির নেতাদের বিরুদ্ধে এলাকায় ভূমিদস্যুতা,আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠান দখল, বাড়িঘর লুটপাট ও ভাঙচুর, নদী হতে গ্রাবের মাধ্যমে মাটি তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ সমস্ত মাটি ইটভাটায় বিক্রি করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে মহিউদ্দিন ভূঁইয়া মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রকম কোন আলোচনা হয়নি। ১৫ মিনিটের কথা কাটছাট করে ৪০ সেকেন্ড বানানো হয়েছে। একটা রেষারেষি সৃষ্টি করার জন্য। তবে আমার পাম্পে ৪ জন লোক আসছিল। তারা বললো আপনি যদি চেয়ারম্যান হতেন ৩ নং ওয়ার্ড বাসীর সুবিধা হতো। আমরা এপাড়ে চেয়ারম্যান পদ ধরে রাখতে পারলাম না।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধানের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭৭৮৬৭১১@@) একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল খায়ের তার ব্যবহৃত মুঠোফোনে (০১৮১২৩৮৯২@@) বলেন, ভাই মহিউদ্দিন আমাদের ক্লাব ভাঙ্গার আসামী। এবং ওর বাবা ছিলো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। আমরা কিভাবে আওয়ামীলীগের লোককে চেয়ারম্যান বানাবো। তাছাড়া অনেকে তো কন্ঠ নকল করে অনেক কিছু করছে। মহিউদ্দিন যেটা বলেছে তা মিথ্যা ও বানোয়াট।
ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা রাসেল প্রধান তার ব্যবহৃত মুঠোফোনে (০১৭৩০৯৩৭১@@) বলেন, আসলে ভাই এ ভিডিও বিষয়ে আমি কিছুই জানিনা। আপনি ভিডিওটা পুরো শুনুন দেখন সেখানে আমার নাম বলেছে কিনা।
বক্তাবলী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোজাম্মেল প্রধান তার ব্যবহৃত মুঠোফোনে (০১৫৩০০৭২৪@@ ) বলেন, ভাই মহিউদ্দিনের সাথে আমার প্রায় এক বছর যাবত কোন কথাবার্তা হয়না। আমি কখন কিভাবে বললাম যে ওকে চেয়ারম্যান বানাবো। ও সবকিছু মিথ্যা ও বানোয়াট কথাগুলো বলেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!