নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোর পূর্বক অন্যের জমি জবর দখল করতে বেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলহাজ¦ আ: মমিন ভূঁইয়া, তার মেয়ে মোসা: রেহেনা বেগম ও মেয়ের জামাই হারুন গংদের বিরুদ্ধে। রবিবার (২৭ এপ্র্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মাহিন লেভেল ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় মুরশিদ আলী গংয়ের পৈত্রিক জমিতে এ ভাংচুরের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মুরশিদ আলী জানান, খোর্দ্দ ঘোষপাড়া মৌজায় আরএস দাগ-৪১১, এসএ-৩০৬ ও সিএস-৩০৯ নং দাগে পৈত্রিক ওয়ারিশ সূত্রে আমরা ৪ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখলে রয়েছি। আমার দাদার ৩ ছেলে নূরুল হক, মিরাজ উদ্দিন ও আয়নাল হক। তারা কেউ বেঁচে নেই। আমার বাপ-চাচাদের ওয়ারিশ হিসেবে আমি মুরশিদ আলী ও হাবিবুর রহমান নূরুল হকের ছেলে, আনোয়ার হোসেন আমার চাচা মিরাজ উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন আমার আরেক চাচা আয়নাল হকের ছেলে। ইতিপূর্বে এখানে আমাদের আরো অনেক জমি ছিল। অধিকাংশ জমি আমার বাপ-চাচারা বিক্রি করে দেওয়ায় ৪ শতাংশ জমি অবশিষ্ট রয়েছে। জমিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় বাজার মূল্য অনেক বেশী। ফলে এই জমিটি কব্জায় নেয়ার জন্য পায়তারা শুরু করে পাশের জমির মালিক আলহাজ¦ আ: মমিন ভূঁইয়া গং।
ভুক্তভোগী মুরশিদ আরো জানায়, ৪ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি আমাদের পাশের জমির মালিক আলহাজ¦ আ: মমিন ভূঁইয়ার জমির সামনে। আর বাকি দুই শতাংশ জমি অন্য পাশে। মমিন ভুঁইয়ার সম্পত্তিটিও আমার বাপ-চাচাদের কাছ থেকে ক্রয় করেছিলেন। মমিন ভূঁইয়ার জমির সামনের দুই শতাংশ জমির মধ্যে আমরা কয়েকটি পাকা দোকান নির্মাণ করছিলাম। গতকাল আমাদের লেবাররা কাজ শেষে চলে যাওয়ার পর মমিন ভূঁইয়ার মেয়ের জামাই হারুন বেকু নিয়ে এসে আমাদের নির্মাণাধীন দোকান গুলো ভেঙ্গে ফেলে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি।
ভাংচুরের বিষয়ে মমিন ভূঁইয়ার মেয়ের জামাই হারুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা কোন স্থাপনা ভাংচুর করিনি, সড়ক ও জনপথ অধিদপ্তর অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানায়, গতকাল সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। যদি তাদের নিজস্ব জায়গা হয়ে থাকে তাহলে কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে বলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!