নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
নির্মাণাধীন ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাজউক চেয়ারম্যান

নির্মাণাধীন ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাজউক চেয়ারম্যান

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
সারাদেশে নকশাবহির্ভূত যত ভবন আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
তিনি সতর্ক করে বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারাদেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় রাজউক জোনাল অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মো. রিয়াজুল ইসলাম বলেন, ঢাকাসহ সব নগরীকে তিলোত্তমা নয়, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঝুঁকিপূর্ণ ভবনের অফিসিয়ালি তালিকা করবে ডিসি অফিস। আমরা যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করছি অত্যন্ত দুঃখের বিষয় যে, এর অধিকাংশই সরকারি ভবন। এ নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের পুরান ঢাকায় অসংখ্য ভবন রয়েছে। যেসব ভবন বর্তমানে অত্যন্ত দুর্যোগপ্রবণ। আমরা ওইসব ভবনের মালিকদের বলেছি, যদি তারা ভবন ভেঙে ব্লক দিয়ে তৈরি করেন তাহলে ভালো প্রণোদনা পাবেন। বিভিন্ন অভিযানে এখন থেকে আমরা যৌথ ম্যাজিস্ট্রেট পাঠাবো।
ভবনের প্ল্যান পাস করা সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো ভবনের প্ল্যান পাস করতে চাইলেই থার্ড পার্টির কাছে ছুটে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন আর থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ বর্তমানে অনলাইনের মাধ্যমে রাজউকের প্ল্যান পাস করা যায়।
এসময় উপস্থিত ছিলেন রাজউকের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথরাইজ অফিসার এফআর আশিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!