নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে আগের মত এখনও মানুষকে ভয় দেখিয়ে রাখা হয় : সেলিম প্রধান

রুপগঞ্জে আগের মত এখনও মানুষকে ভয় দেখিয়ে রাখা হয় : সেলিম প্রধান

প্রকাশিতঃ

জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন, আমাদের সমাজে যদি কেউ ভাল কিছু করতে চায় তাহলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। তার পেছনে একটি চক্র লেগে যায়, তাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগে সবাই। আমি সব সময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি, আর আমার বিরুদ্ধে গত ৫ আগস্ট একটি চাঁদাবাজি মামলা করেছে গাজী বাহিনীর মজিবর। ভেবে ছিলাম দেশ স্বাধীন হওয়ার পর সেই পরিস্থিতি বদলাবে। কিন্তু কিছুই বদলায় নাই।

বুধবার ৩০ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ আদালতে একটি চাঁদাবাজি মামলায় হাজিরা শেষে শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সেলিম প্রধান।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রূপগঞ্জের দিকে নজর দিন। বর্তমানে বাংলাদেশের মধ্যে রূপগঞ্জ সব থেকে খারাপ অবস্থায় আছে। সবাই একসাথে মিলে মাত্র কয়েকটা বছর কেন দেশটাকে গড়ার কাজ করতে পারিনা আমরা। আর কতদিন জ্বালাবে এরা। রাস্তাঘাটে এমন কোন জায়গা নেই যেখানে চাঁদাবাজি হচ্ছেনা। চাঁদাবাজিটা হলো মানুষের সাথে জুলুম করে টাকা নেয়া। অথচ আমি সেলিম প্রধান নাকি চাঁদাবাজি করেছি তাও ৫ লাখ টাকা। মামলা দিয়েছে গাজীর পিএস, গাজী বাহিনী, আর মামলা নিয়েছে রূপগঞ্জ থানা। মামলা দেয়ার উদ্দেশ্য হলো আমি যাতে এলাকায় যেতে না পারি আর তারা দেদারসে চাঁদাবাজি করতে পারে। এটাই হলো গ্যাং। মামলা দিবে নয়তো পোলাপাল ভাড়া করবেন। এরপর না পারলে শুটার ভাড়া করে আপনাকে শুট করে দিবে। আওয়ামী লীগের আমালে আমার নামে ৮টি মামলা দেয়া হয়েছে।

রূপগঞ্জের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আগে ১৫ বছর রূপগঞ্জে যে অবস্থা ছিলো এখনো সেই অবস্থাই আছে। আগে যেমন মানুষকে ভয় দেখিয়ে রাখতো এখনো সেই ভয়। ভয়ে কেউ মুখ খুলে না। আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন আপনার উপর হামলা হবে। কারা করছে সবাই সব জানে কিন্তু ভয়ে কেউ মুখ খুলে না।

সেলিম প্রধানের  পক্ষের আইনজীবী জানান, চাঁদাবাজি মামলাটি পুলিশের তদন্তে মিথ্যা বলে প্রমানিত হয়েছে। কিন্তু মামলার বাদী এতে নারাজি দেয়ায় আদালত পুনরায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করছি পিবিআই তদন্তেও মামলাটি মিথ্যা বলে প্রমানিত হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!