নারায়ণগঞ্জ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
Next
Prev
প্রচ্ছদ
শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে -অধ্যাপক মামুন মাহমুদ

শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে -অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ১৮৮৬ সালে আমেরিকাতে, যে দেশে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার সবচেয়ে বেশি, সেই দেশের শ্রমিকরা আন্দোলন করে আমাদেরকে এই মে দিবস দিয়েছে। কিন্তু যেসব দেশে মানবাধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, খাওয়া-পড়ার অধিকার, ভাল কাপড়, ভাল চিকিৎসার অধিকার থেকে সকল শ্রমিক, সকল মানুষ বঞ্চিত, সেই দেশের শ্রমিরা এখনও নিরবে ঘুমিয়ে থাকবে কেন? আপনারা সংঘঠিত হন, আদায় করার সময় হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল মহান মে দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ শ্রমিকদেরকে উদ্দেশ্য করে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই করে আপনাদের মত শ্রমিকরাই জীবন দিয়ে আজকে বাংলাদেশের একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এই মুক্ত পরিবেশের অধিকার, ভোগ করার অধিকার সকলের রয়েছে, শ্রমিকেরও রয়েছে। শুধু শ্রমিকরা জীবন দিয়ে, আর শ্রম দিয়ে, মেধা দিয়ে ঘাম ঝড়িয়ে আমাদের সুখের জন্য কাজ করবে কিন্তু তাদের সুখের দিকে আমরা তাকাব না, এটা হতে পারে না।
সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নয়াআটি মুক্তিনগর থেকে শুরু হয়ে মাদানীনগর এবং মৌচাকা স্ট্যান্ড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, মাসুদ রানা, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ, অর্থ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-অর্থ সম্পাদক রাসেল শেখ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মো: ফারুকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!