নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরার ৪৯ মিনিটের তথ্যচিত্রে যা রয়েছে

শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরার ৪৯ মিনিটের তথ্যচিত্রে যা রয়েছে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে রয়েছেন। এছাড়া গণহত্যার দায়ে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত ১৬ বছরের হাসিনার দানবীয় শাসন আমলে সংঘটিত গুম খুন ও হত্যাযজ্ঞ চালানোর নানা তথ্য উপাত্ত। ইতিমধ্যে এসব তথ্যের সুস্পষ্ট প্রমাণও পেয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর তথ্যানুসন্ধান দল।

এদিকে সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন, জুলাই অভ্যুত্থানের সংঘটিত গণহত্যা ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে ৪৯ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র  প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

শুক্রবার প্রকাশিত এ তথ্যচিত্রে সাক্ষাৎকার নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা আইনজীবীর। এছাড়া এই তথ্যচিত্রে নিজেদের ভয়ংকর অভিজ্ঞতার প্রকাশ করেন ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও তার স্বজনরা। তাদের কণ্ঠে উঠে আসে পতিত ফ্যাসিবাদী সরকারের আয়নাঘরসহ বিভিন্ন অপকর্মের চিত্র।

এছাড়া সংবাদমাধ্যমটির বিশেষ এ তথ্যচিত্রে আরও উঠে আসে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার তথ্যও। পাশাপাশি হাসিনার শাসন আমলে কীভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই চিত্রও তুলে ধরেছে কাতারভিত্তির এ সংবাদমাধ্যমটি।

সংবাদমাধ্যমটি আরও তুলে ধরে, ২০১৪ সালে হাসিনা জয়ের জন্য কীভাবে গুমের রাজনীতি শুরু করে। তৎকালীন বিএনপি নেতা ও সমাজকর্মী সাজেদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার। এরপর আর কখনো সাজেদুলের পরিবার।

এ বিষয়ে গুমের শিকার সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম তুলি আল জাজিরাকে জানান, ভাইকে খুঁজে না পেয়ে গুম হওয়ার ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে ‘মায়ের ডাক’ নামের একটি সামাজিক সংগঠন চালু করেন তিনি। শুরুতে ৮টি পরিবারকে নিয়ে যাত্রা করলেও এ সংগঠনে এখন প্রায় ১ হাজার গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন তারা। গুম হওয়া ব্যক্তিরা এখনো জীবিত আছেন নামি মৃত তাও জানেন না স্বজনরা।

ফ্যাসিস্ট হাসিনার এমন নৃশংস গুমের শিকার হয়েছে বেঁচে ফেরা তিনজন আলোচিত ব্যক্তি হলেন হুম্মাম কাদের চৌধুরী, আবদুল্লাহিল আমান আযমী, ব্যারিস্টার আরমান। ৫ আগষ্ট হাসিনা পালানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এই তিনজনকে আটকে রাখা হয় আয়না ঘরে। ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের।

গুম হওয়া আলোচিত এই তিন ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন, আয়না ঘরে যাদের রাখা হতো তাদেরকে সব সময় হাত বেঁধে রাখা হতো। কারো সঙ্গে কথা বলতে বা দেখা করতে দেওয়া হতো না।

আবদুল্লাহিল আমান আযমী আল জাজিরাকে জানান, অন্ধকার একটি ছোট্ট রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পড়িয়ে রাখা হতো। আশপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে নৃশংস আয়না ঘরের চিত্র। গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এসব গুমঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।

হাসিনার আমলে গুমের শিকার আরও একজন রাজন ব্যাপারি। তার গুম হওয়ার কারণ ও তার ওপর চালানো নৃশংসতার নির্যাতনের কথা তুলে ধরেছেন আল জাজিরা।

সংবাদমাধ্যমটিতে তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলাগুলোর ত্রুটি নিয়ে একটি বই লিখেন তিনি। এই অপরাধে বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুখে কালো কাপড় বেঁধে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কিছুই জানতেন না রাজন। দিনের পর দিন নৃশংস নির্যাতন চালিয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয় কেন তিনি খালেদা জিয়াকে নিয়ে বই লিখেছেন। নিজের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন রাজন।

গুম, খুন, বিচারবর্হিভুত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল হাসিনার সরকার। এসব তথ্যও প্রকাশ করে আল জাজিরা।

আইএমএফ’র সাবেক অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর আল জাজিরাকে জানিয়েছেন, শেখ হাসিনার শাসন আমলে ব্যাংক ডাকাতি হয়েছে। হাসিনা বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, শুধু ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে। আর এসব অর্থ দেশের বাহিরে পাচার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!