নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে গৃহবধূর কান কেটে দিল ডাকাত দল

আড়াইহাজারে গৃহবধূর কান কেটে দিল ডাকাত দল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

এক রাতে চার বাড়ীতে ডাকাতি , ৩ দিনে ঘটেছে ১০ ডাকাতির ঘটনা
ষ্টাফ রিপোর্টার:
নতুন করে ডাকাতি আতঙ্কে ভুগছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দারা। রোববার দিবাগত রাতে চার বাড়ীতে ডাকাতিসহ গত তিন দিনে গত এক সপ্তাহের মধ্যে উপজেলাজুড়ে অন্তত ১০টি ডাকাতির ঘটনার তথ্য পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাতরা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা, স্বর্ণালংকার লুটে নিচ্ছে। কেউ বাধা দিলেই দুর্বৃত্তরা মারধর ও অস্ত্র দিয়ে আঘাত করছে। রোববার রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় বৃষ্টি আক্তার (২৬) নামে এক গৃহবধূর কান ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে ডাকাতদল।
সর্বশেষ রোববার রাত আড়াইটার দিকে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত হানা দেয় মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী এলাকায়। ওই এলাকার মন্টুর ছেলে জুমন, রুস্তম আলীর ছেলে মামুন, অপর ব্যাক্তি বাবু এবং আ. মজিদের ছেলে ডাঃ মান্নানের ঘরে এক যোগে ডাকাতির ঘটনা ঘটেছে। ২০/২৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত দল ওই বাড়ীর প্রতিটি ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জ্মি ও মারপিট করে এবং মান্নানের ছেলে মফিজুলের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) এর কান ধারালো অস্ত্র দিয়ে কেটে গুরুতর আহত করে নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণারংকার এবং আরো কিছু রৌপ্যালংকার, ৬টি মোবাইল ফোন লুটে নিয়ে চলে যায়।
এর আগে শনিবার রাতে উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া এলাকায় আল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে ঘর তছনছ শুরু করে। এক পর্যায়ে নগদ এক লাখ টাকা, সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসহ অন্যান্য মালপত্র লুটে নেয়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় এলাকাবাসী আরমান মিয়া (২৬) নামের এক ডাকাতকে অটোরিকশাসহ আটক করে। তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতি হয় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের কান্দাপাড়ার বাসিন্দা আব্দুল হেকিম মিয়ার বাড়িতে। একই কায়দায় ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। হেকিম মিয়া বলেন, অস্ত্রের মুখে তাঁর পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়।
সব মিলিয়ে তাঁর বাড়ি থেকে নগদ ২৪ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে।
২৭ এপ্রিল রাত আড়াইটার দিকে ডাকাতি হয়েছে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকার বীর মুক্তিযোদ্ধা বি এম কামরুজ্জামানের বাড়িতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়,
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮-২০ জন মুখোশধারী ডাকাত তাঁর বাড়ির পাঁচটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকছে। পরে তারা দুই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, আইফোনসহ পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একই বাড়ির কিশোর নুরুল ইসলাম (১৭) গুরুতর আহত হয়।
ওই ডাকাত দলের সদস্যরা বি এম কামরুজ্জামানের পরিত্যক্ত কারখানায়ও হামলা চালায়। বি এম কামরুজ্জামানের ভাই রফিকুল ইসলামের ধারণা, ডাকাতদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সবাই হাফপ্যান্ট পরে গামছা দিয়ে মুখ ঢেকে এসেছিল। হঠাৎ করে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, প্রতিটি ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। ইতিমধ্যে আরমান নামে এক ডাকাতকে পাকড়াও করে জনতা গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এবং একটি মামলাও হয়েছে। বাকী ঘটনা গুলোর বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!