নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের  শ্রীবরদীতে পাকা ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক:

শেরপুরের  শ্রীবরদীতে পাকা ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক:

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর  প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীতে আধা পাকা  বোরো ধান ক্ষেতে   কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। অনেকরই সম্পুর্ণ ধান ক্ষেত বিনষ্ট হয়েছে। কেউ কেউ ধান ক্ষেতে আগুন দিয়ে ধোয়া তৈরি করে পোকা দমনের চেষ্টা করছে। আধা   পাকা ধানে কারেন্ট পোকা ধরায় ফসল ঘরে তুলা নিয়ে শংকায় পড়েছে কৃষক। কিন্তু উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কোন খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে কৃষকরা। কৃষি বিভাগের এমন নিরবতায় তাদের কর্মকান্ড নিয়েও প্রশ্ন তুলেছে কৃষকরা।

সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, গোশাইপুর, রানীশিমুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একরের পর একর জমিতে কারেন্ট পোকা আক্রমণ করেছে। কৃষকরা দোকান থেকে বিষ নিয়ে পাকা ধানে প্রতিদিনিই বিষ দিচ্ছে. কিন্তু পোকা দমন হচ্ছে না। এতে করে অনেক কৃষকই তাদের আবাদকৃত ফসল ঘরে তোলা নিয়ে শংকায় রয়েছে। ফসলের চিন্তুায় নির্ঘুম রাত কাটছে তাদের। কারণ ফসল ঘরে তুলতে না পারলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিনাতিপাত করতে হবে।

গোশাইপূর ইউনিয়নের বাদেঘোনাপারা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে কৃষক আসকর আলী বলেন, আমার ১ একর জমিতে কারেন্ট (সুলসুলি) পোকা আক্রমণ করেছে। প্রতিদিনই বিষ দিচ্ছি। কোন কাজ হচ্ছে না। লোকজনের পরামের্শ আক্রমণকৃত ধানে আগুন দিয়ে পুড়িয়ে ধোয়া তৈরি করেছি। কিন্তু তবুও পোকা দমন হচ্ছে না। আজ পর্যন্ত কৃষি বিভাগের কোন লোকজন এসে আমাদের কোন পরামর্শ দেয়নি। তাহলে কৃষি বিভাগের কাজ কি? একই গ্রামের নুর ইসলামের ছেলে কৃষক নজু মিয়া বলেন, আমার ২৫ শতাংশ ও আমার ভাই রিপন মিয়ার ৬৫ শতাংশ জমিতে কারেন্ট (সুলসুলি) পোকা আক্রমণ করেছে। বিষ দিতেছি, কিন্তু দমন হচ্ছে না। কৃষি অফিসের লোকজন আসেও না, কোন পরামর্শও দেয় না।

এ ব্যাপারে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন কৃষক আব্দুল কাদের। কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ৪০ শতাংশ জমির ধান সুলসুলি পোকাতো খাইয়ে ফেলেছে। দুঃখের বিষয় খেত দেখলে কান্দন (কান্না) আসে। অফিস থেকে কোন লোকজন আসে না। কেবল মাত্র ধান বের হইছে, তাই কাটতেও পারতেছি না। আব্দুল হাকিমের ছেলে কৃষক বাবুল বলেন, আমার এক একর জমিতে সুলসুলি পোকা ধরেছে। কৃষি অফিসের লোকজন কখনই আসে না। এসময় সাংবাদিকদের বলেন,  আপনারা যদি কোন সহযোগিতা করতে পারেন তাহলে আমাদের উপকার হবে। একই গ্রামের কৃষাণি কামরুন্নাহার বলেন, বন্যা, শিলা বৃষ্টিতে বিভিন্ন সময় আমাদের ধান ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু কৃষি বিভাগ থেকে কোন সহযোগিতা ও প্রণোদনা পাইনি।

রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা আসান্দিপাড়া গ্রামের বর্গাচাষি তোফাজ্জল হোসেন বলেন, সুলসুলির আক্রমণে আমার ২৫ শতাংশ জমির ধানখেত পুরোপুরি বিনষ্ট হয়েছে। আমি গরীব মানুষ। অন্যের জমি বর্গা নিয়ে আবাদ করেছি। ধান নষ্ট হওয়ায় জমির মালিককে কি দিবো, আর আমি কি খাবো? এছাড়াও বাদেঘোনা পারা গ্রামের জাহাঙ্গীর, টেঙ্গরপাাড়া গ্রামের শামীম, বিল্লাল হোসেন, আসান্দিপাড়া গ্রামের মঞ্জুরুল, শাহা  আলম সহ অনেক কৃষকের ধান ক্ষেত কারেন্ট পোকার আক্রমণে  ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে কৃষকরা ফসল ঘরে তুলা নিয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার ধান ক্ষেতে কারেন্ট পোকা ছাড়াও মাজরা পোকার আক্রমণে ধান গাছ শুকিয়ে যাচ্ছে এবং মরা শীষ বের হচ্ছে। এতে করে ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন বলেন, কিছু কিছু জায়গায় কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। আমাদের উপসহকারি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছে। কৃষকরা অভিযোগ করে বলছে কৃষি বিভাগের কোন লোকজন এসে কোন পরামর্শ দেয়না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপ-সহকারিদের উপর নির্দেশনা রয়েছে ছুটির দিন সহ মাঠে থেকে পরামর্শ দেওয়ার। এছাড়া আমরাও মাঠে যাচ্ছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!