নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।

 

সোমবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগার সংগলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

 

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারাপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, সামনে নির্বাচন আসন্ন। সকলের আশীর্বাদে জাকির খান জেল থেকে বের হয়ে এসেছে। এ জেলার পাঁচটি আসন ফের বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার মত সক্ষমতা একমাত্র জাকির খানের রয়েছে। তিনি অবশ্যই পাঁচটি আসন উপহার দেবে।

 

তিনি আরও বলেন, পূর্ব আকাশে আমি একটা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি। ২০০১ সালের আগে জাকির খানকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের করে নিয়ে এসছিলেন। ২০০১ সালে তিনি জাকির খানকে দায়িত্ব দিয়েছিলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রচার কার্য সম্পাদন করার। সেই নির্বাচনের পাঁচটি আসন বেগম জিয়াকে উপহার দিয়েছিলেন জাকির খান।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির নেতা মিলন মেহেদী, নিহত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ভাই রিয়াজুদ্দিন মনির ও নাসিম আহমেদ রিন্টু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, পারভেজ মল্লিক, সলিমুুল্লাহ করিম সেলিম, মো. নূর হানিফ সহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!