নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদাদাবি, চাঁদা না পেয়ে হামলা

সোনারগাঁয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদাদাবি, চাঁদা না পেয়ে হামলা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়াকে কেন্দ্র করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক কমিটি যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে প্রেমের বাজার এলাকায় ৫ গ্রামের বাসিন্দার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ উপজেলার পৌর এলাকায় চুনা ফ্যক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় পৌর এলাকার ফতেহকান্দী ও সনমান্দী ইউনিউনের প্রেমের বাজার, হামছাদী, বড়ইকান্দী, মসড়াকান্দী, সনমান্দী গোপেরবাগ গ্রামসহ প্রায় ৭ গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে৷ এর আগেও ৫ আগষ্টের পর তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে সমন্বয়ক দাবি করে অনিক খান সিয়াম, ইলিয়াস মিয়া ও মোশাররফ হোসেন ২ লক্ষ টাকা চাঁদা নিয়ে সনমান্দী ইউনিউনের ৫ গ্রামে গ্যাস সংযোগ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু পুনরায় আবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে রাতের আঁধারে সমন্বয়ক দাবিদার অনিক খান সিয়াম ও ইলিয়াস হোসেন, কাউসার, জসিমসহ ১০-১৫ জন পৌর এলাকার ফতেহকান্দী গ্রামে গ্যাস সংযোগ দেয়। পরে এ খবর জানতে পেয়ে সনমান্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান তাদের এলাকার গ্যাস সংযোগ দিতে গেলে তারা ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। এ সময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় দেশিয় অস্ত্র নিয়ে তারা ধাওয়া করে।

 

এ ঘটনায় অনিক খান সিয়াম সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় গেলে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। এতে সে  উত্তেজিত হয়ে তার সহযোগীদের ফোন দেয়৷ এই খবর শুনে তার সহযোগীরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেয়, ‘প্রেমের বাজার এলাকা থেকে ডাকাত এসেছে’। মাইকে ডাকাত আখ্যা দিয়ে তারা পুরো এলাকাবাসীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজন সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষণিক সোনারগাঁ থানার ওসি পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযোগ করে সনমান্দী ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন বলেন, আ’লীগের সময় থেকে গ্যাস ব্যবহার করে আসছি। এখন পৌর এলাকার ফতেহকান্দীর সমন্বয়ক অনিক খান সিয়াম ও তার সহযোগীরা ৫ লক্ষ টাকা চাঁদাদাবি করে। চাঁদা না দেয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে গ্যাস সংযোগ দিতে গেলে মসজিদের মাইকে ডাকাত আখ্যা দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়৷ সিসি ফুটেজেই তাদের হামলার ভিডিও দেখতে পারবেন৷ থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযোগ অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম জানান, সে এ ধরনের কাজে জড়িত নয়৷ চাঁদাদাবী ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যে। ঘটনার দিন রাতে সে প্রেমের বাজারে রাত ১০ টার দিকে ওষুধ কেনার জন্য ফার্মেসীতে যায়।সেখানে সায়েম প্রধান তার পথরোধ করে গ্যাস সংযোগ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন সে এলাকায় ফোন দিলে তাকে রক্ষার্থে তাদের গ্রামের লোকজন আসে।

সনমান্দী ইউনিউনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা জানান, সংঘর্ষের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি। এলাকাবাসী অভিযোগ করেছেন তাদের কাছে নাকি ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, গত রোববার রাতে সংঘর্ষের খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে দু’পক্ষকে ডেকে মিমাংসা করার চেষ্টা চলছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!