নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে চাঁদার দাবিতে বাড়ি-ঘরে হামলা,মালামাল লুট,

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে বাড়ি-ঘরে হামলা,মালামাল লুট,

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় আওয়ামী সমর্থকদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় বৃহস্পতিবার সকালে রেশমা বেগম নামে এক ব্যাক্তি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

বুধবার দিবাগত রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এঘটনা ঘটে।

 

জানা যায়, চাঁদা না পেয়ে বিএনপির ৫০/ ৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী সমর্থক ও অত্র ইউনিয়নে পরিষদের সাবেক সদস্য মরহুম নাসির উদ্দিন এর বাড়িসহ কয়েকজনের বাড়ীতে পরিকল্পিত ভাবে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এসময় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী রেশমা বলেন, হামলাকারীরা আমাদের কাছে চাঁদা দাবী করলে তা দিতে অস্বীকার করায়, চাঁদা নাপেয়ে বুধবার রাতে চর হোগলা গ্রামের,আব্দুল মোতালেব, শাহাদাত, নাহিদ,রাকিব,হিমেল, মহিন, জসিম,সাইফুল,পলাশ,শামীম,সেলিম,মাসুদ,রহমত উল্লাহ্ ,ফারুক,বাবু গাজী, রিমন, আসাদুল্লাসহ বিএনপির ৫০/ ৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়, এ সময় প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ।

 

তিনি বলেন চর হোগলা,মধ্যচর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের লোকজন নিয়ে গঠিত বিএনপির সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল গত ৫ আগষ্টের পর বেপরোয়া হয়ে উঠে। এর আগেও এলাকার সাধারণ লোকজনকে মারপিট ও মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে।

 

এদিকে এ হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

 

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

এব্যাপারে জানতে অভিযুক্ত শাহাদাৎকে একাধিক চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!