নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁও পৌরসভার দুই রাস্তার উদ্বোধন

সোনারগাঁও পৌরসভার দুই রাস্তার উদ্বোধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া ও গোয়ালদী ২নং কালভার্ট-গোয়ালদী খালেকের বাড়ির নবনির্মিত দুটি জনগুরুত্বপূর্ণ ইউনিবল্কের সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রায় পৌনে ২ কোটি টাকায় নির্মিত এ রাস্তা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পের আওতায় রাস্তা দুটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাশরেকুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আলী আকবর, মো. আতিকুল হক, ঠিকাদার মো. মাঈনুদ্দীন, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, বিল্লাল হোসেনসহ সোনারগাঁও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাস্তা দুটির টেন্ডারে অংশগ্রহণ করে এর কাজ বাস্তবায়নে কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলামী পরশ পাথর। এর আগে অতিথিদ্বয় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে সোনারগাঁও পৌরসভার বাগমুছা গ্রাম এলাকায় গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়ন করেন।

সোনারগাঁও পৌরসভার গোবিন্দ্রপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান, পৌর এলাকার বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া গ্রামের রাস্তাটি নির্মাণ না করায় বছরের পর বছর ধরে এলাকার শতশত সাধারণ মানুষ তাদের বাড়িঘরে ও কর্মস্থলে আসা-যাওয়া করার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়েছেন। রাস্তাটি নির্মাণ করায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এখন থেকে মানুষ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে পারব।

সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, সোনারগাঁও পৌরসভার সাধারণ জনগণের চলাচলের স্বার্থে জনগুরুত্বপূর্ণ বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া ও গোয়ালদী ২নং কালভার্ট-গোয়ালদী খালেকের বাড়ির নবনির্মিত দুটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরপর জনস্বার্থে নির্মিত রাস্তা দুটি দিয়ে যানবাহন চলাচল করার জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!