নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ঝুলে গেল নির্বাচন, আ.লীগকে ফেরাতে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা তৎপরতা

ঝুলে গেল নির্বাচন, আ.লীগকে ফেরাতে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা তৎপরতা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বিশিষ্টজনদের মত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে দলটির ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা। তাদের মতে, একটি পুরোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলো। এতে দীর্ঘমেয়াদি একটি প্রভাব পড়বে। সামাজিক সংকট তৈরি হতে পারে। এই নিষেধাজ্ঞায় রক্তও ঝড়তে পারে আবার সমঝোতাও হতে পারে। তবে আমাদের একটি অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, যেসব অপরাধের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার জন্য দলটি জাতির কাছে ক্ষমা না চাইলে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। নতুন প্রজন্ম তাদের পরিবর্তন, পরিমার্জন ছাড়া গ্রহণ করবে না। তিনি বলেন, এই নিষধাজ্ঞায় আওয়ামী লীগ জ্বালাওপোড়ায়ের রাজনীতি করলে টিকতে পারবে না। যদিও পার্শ্ববর্তী দেশ ও তাদের গোয়েন্দা সংস্থা দলটির জন্য সক্রিয়। সরকারের মধ্যেও এদের লোক আছে। তবে এসবের ওপরে জনগণ। আবারও রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে নতুন করে আসতে হবে।

প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী আরও বলেন, সরকার আইন করে এই নিষেধাজ্ঞা অনেক আগেই করতে পারত। বর্তমানে যেটা হয়েছে সেটা চাপে। চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভালো ফল বয়ে আনে না। কারও চাপে নয় বরং সিদ্ধান্তগুলো হওয়া উচিত জনগণের প্রত্যাশা ও আইন বুঝে।

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা ছিল সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, তারা গুলি করে পাখির মতো মানুষ মেরেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি সরকার ও তার অনুগত দল যখন জনগণের ওপর অস্ত্র ধরে তখন বুঝতে হবে তারা কতটা জালিম হয়ে গেছে। আওয়ামী লীগ ও তার সরকারের পতনের মতো দলটির ওপর নিষেধাজ্ঞা অনিবার্য ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের একটি রূপরেখা ছিল। ঘোষিত সেই রূপরেখা বিলোপ হলো। তিনি বলেন, সরকার যেটি করেছে তা হলো ছাত্র-জনতার দৃষ্টিভঙ্গি। ড. ইউনূস তো বলেই দিয়েছেন-তাকে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে। এখন তাদের চাপে সিদ্ধান্ত বদল করলেন। দিলারা আরও বলেন, ছাত্র-জনতার দাবি এখানেই সীমাবদ্ধ থাকবে না। এরপর তারা গণপরিষদ গঠন, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক গঠনের দাবি তুলবে। রাজপথে নামবে। কিছু রাজনৈতিক দল সমর্থনও করবে। ফলে আসন্ন নির্বাচনটি ঝুলে গেল।

আক্ষেপ করে দিলারা চৌধুরী বলেন, যা হলো তাতে রাজনৈতিক ভবিষ্যৎ ভালো নয়। বিদেশি শক্তিরাই বা এটাকে কীভাবে দেখবে। আমি এই নিষেধাজ্ঞায় শঙ্কিত। এতে রক্তপাত হতে পারে আবার সমঝোতাও হতে পারে।

এই সিদ্ধান্তে বিদেশিদের হাত আছে মন্তব্য করে তিনি বলেন, এখন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ। এখান থেকে উত্তরণের পথ বের করতে হবে। রাজনৈতিক রেষারেষি থেকে বেরিয়ে আসতে হবে। সবচেয়ে খুশি হব সব রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা হলে। আর সে প্রত্যাশাটাই রাখছি।

বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আন্ডারগ্রাউন্ডে গেলে, চোরাগোপ্তা হামলা করলে কিংবা গৃহযুদ্ধ বাধিয়ে দিলে দলটির জন্য আত্মঘাতী হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে কাছে টানা ছাড়া দেশে এখন কোনো রাজনীতি টিকবে না। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে এই প্রজন্মকে সঙ্গে নিয়ে এগোতে হবে। খেপিয়ে সম্ভব নয়।

তবে আওয়ামী লীগের রাজনীতির ওপর দেওয়া নিষেধাজ্ঞা দেশের রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।

ড. কলিমুল্লাহ বলেন, আওয়ামী লীগের একটি ভোটব্যাংক আছে। এদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়বে। একটি অংশ অন্যান্য দলের সঙ্গে মিশে যাবে। আরেকটি অংশ রাজপথে থাকার চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত সফল হবে না। কোনোভাবেই দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!