নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নির্দেশনা মানছেনা গাফ্ফার,আবারো তার দখলে প্রতিরোধ স্তম্ভ!

নির্দেশনা মানছেনা গাফ্ফার,আবারো তার দখলে প্রতিরোধ স্তম্ভ!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর মহাশ্মশানের সামনে থাকা প্রতিরোধ স্তম্ভটি যেন কোনভাবেই অবৈধ ব্যবসায়ীদের কবল থেকে রক্ষা করা যাচ্ছেনা। এ নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় গনমাধ্যমকর্মীদের উপর হামলায় প্রশাসনের টনক লড়ার পর সেখানে উচ্ছেদ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা এবং সেটাকে পুনরায় ব্যবহার না করার নির্দেশনা থাকলে তা যেন মানছেনা নিষিদ্ধ আওয়ামী দোসর যুবলীগ নেতা গাফ্ফার হোসেন। সেখানে পথচারীদের চলাচলে রাস্তার উপর নির্মান সামগ্রী এবং স্তম্ভের সামনে এখনও রয়েছে তার কংক্রিট ও বালুর স্তুপ।
সরেজমিনে সোমবার দেখা যায়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসির আরাফাতের শশুর আওয়ামী যুবলীগের দোসর মিজানুর রহমান মিজান ওরফে বড় মিজানের বন্ধু আবদুল মোতালিব আয়রন ষ্টোরের কর্নধার আবদুল গাফ্ফার তার দোকানের সামনে পথচারীদের চলাচলের জন্য রাস্তার উপর ইট ও বালু স্তুপ করে রেখেছেন। পাশাপাশি শ্মশানের সামনে থাকা প্রতিরোধ স্তম্ভের সামনে রয়েছেন তার কংক্রিট ও বালুর স্তুপ। গত সপ্তাহে প্রশাসনের অভিযানে গাফ্ফার এবং দুই সাংবাদিকের উপর হামলাকারী মো.সালাউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং এখানে যেন কোন নির্মান সামগ্রী না রেখে সাধারন মানুষকে চলাচলে ব্যাঘাত না করা হয় সেই নির্দেশনাও দেয়া হয়েছে। কিন্তু কে শুনে কার কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পিতা মোস্তফা কন্ট্রাটরের প্রত্যক্ষ মদদেই নাকি আওয়ামী দোসর গাফ্ফার হোসেন এখানে নির্মান সামগ্রী রেখে ব্যবসা করছেন এবং সাধারন মানুষের চলাচলে ভোগান্তি করছেন। কারন সেদিন ম্যাজিষ্ট্রেটের সামনেই মোস্তফা কন্ট্রাকটর নিজেকে দাম্ভিকতার সহিত রনির বাবা পরিচয় দিয়ে সরকারী কাজে বাধাগ্রস্তর অপচেষ্টা চালিয়েছিলেন।
তারা আরও বলেন,দীর্ঘদিন যাবত সালাউদ্দিন ও আবদুল গাফ্ফার সরকারী এ জমির উপর দোকান ঘর নির্মান করে ইট-বালু-সিমেন্টের ব্যবসা করে আসছেন। বিগত ১৭ বছরে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে ওসমানীয় দাপটে তারা সরকারী জমির উপর দোকান নির্মান ও পথচারীদের যাতায়াতের রাস্তা বন্ধ করে এ ব্যবসা পরিচালনা করে আসছিলো। কিন্তু বর্তমানে বিএনপি ক্ষমতায় না আসলেও রনির পিতা মোস্তফা কন্ট্রাকটর এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসির আরাফাতের শশুর বড় মিজানের বন্ধু হওয়ার সুবাদে গাফ্ফার হোসেন সরকারী জমি দখল এবং পথচারীদের রাস্তা দখল করে ইট-বালু ব্যবসা চালাচ্ছেন নির্বিগ্নে।
এখানে উল্লেখ্য যে,গত সপ্তাহে দুই সাংবাদিকের উপর হামলার দায়ের বড় মিজানের বন্ধু আবদুল গাফ্ফারেরও নাকি ইন্ধন রয়েছে এমনটাই গুঞ্জর শোনা যায় কবরস্থান এলাকাতে। সেই ঘটনায় হামলাকারী সালাউদ্দিন ও তার ভাই জাকিরসহ অজ্ঞাত আরো ৪/৫জন আসামী রয়েছেন। সালাউদ্দিন বর্তমানে জেলহাজতে থাকলেও অন্যান্য আসামীরা রয়েছেন পলাতক। সেই সুযোগে মোস্তফা কন্ট্রাকটরকে ট্রামকার্ড বানিয়ে আবারো সরকারী জমি দখল করে ব্যবসার পরিসর বাড়িয়ে দূর্বার গতিতে ব্যবসা করছে নিষিদ্ধ আওয়ামী দোসর আবদুল গাফ্ফার।
সালাউদ্দিন ও গাফ্ফারগংদের কবল থেকে সরকারী জমি এবং প্রতিরোধ স্তম্ভের সুরক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করেন সর্বস্তরের মানুষ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!