নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো০২২০৪০) গাড়ী থেকে দেশীয় অস্ত্র মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌবাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র মাদক উদ্ধার করা হয়।

এসময় গাড়ী থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনায় ফারুক হাসান নামে শাহীন আল মামুনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অভিযানে অংশ নেয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াছ জানান, এই গাড়িটি শাহীন আল মামুনের। গাড়ীতে তল্লাশী করে দেশীয় অস্ত্র মাদকসহ চালককে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দেশীয় অস্ত্র মাদকসহ একটি গাড়ী আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী সাহেব আলী ভাঙ্গারী মিলনের শেল্টারে একটি সংঘবদ্ধ অপারাধী সিন্ডিকেট কিশোরগ্যাং সদস্যদের ব্যবহার করে নাসিক ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই অপরাধীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রতিদিনই এই অপরাধীরা অস্ত্রের মুখে অপরাধ করে বেড়াচ্ছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!