নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
 সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, নগদ অর্থ লুট

 সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, নগদ অর্থ লুট

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে মো: হারুন অর রশিদ (৩২) নামে এক পরিবহন ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পরেছেন। এসময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পারিজাত মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

ছিনতাইর শিকার ব্যবসায়ী হারুন অর রশিদ সোনারগাঁয়ের কাঁচপুর গোপালপাড়া এলাকার মো: আবু বক্করের ছেলে।

এ ঘটনায় একই দিন রাতে ভুক্তভোগী হারুন অর রশিদ বাদী হয়ে মো: আনোয়ার হোসেন ওরফে টোকাই আনোয়ার (৪৪) নামে একজনকে এজাহারনামীয়সহ আরো অজ্ঞাত ২ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে টোকাই আনোয়ার আড়াইহাজার থানার দয়াকান্দা এলাকার মো: আ: ছামাদের ছেলে।

অভিযোগে হারুন অর রশিদ উল্লেখ করেন, গত রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ব্যবসায়িক কাজ-কর্ম শেষে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড স্ট্যান্ড থেকে কাঁচপুরের বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সাইনবোর্ডের পারিজাত মার্কেট সংলগ্ন ইমরানের বাউল ক্লাবের সামনে পৌঁছামাত্র বিবাদীরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আমার পথের গতিরোধ করে আমার নিকট থাকা সকল কিছু তাদেরকে দিয়ে দিতে বলে। তখন আমি তাদেরকে আমার নিকট থাকা মালামাল দিতে অপরাগতা প্রকাশ করায় বিবাদীরা আমাকে এলোপাথারী চড়-থাপ্পর, কিল-ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করতঃ তাদের হাতে থাকা ধারালো ছুরি ও ক্ষুর দ্বারা আমাকে ভয়-ভীতি দেখাইলে আমি ভীত-সন্ত্রস্ত হইয়া পড়ি। এসময় বিবাদীরা আমার নিকট থাকা পরিবহনের ভাড়া বাবদ পাওয়া নগদ ৭৫ হাজার টাকা ছিনাইয়া নেয় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকী-ধামকী প্রদান করে চলে যায়। পরবর্তীতে আমি আমার বন্ধু মো: জসিম মন্ডলকে মোবাইল ফোনে সংবাদ দিলে আমার বন্ধু ঘটনাস্থলে এসে আমার কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে আশে-পাশে খোঁজ করে ছিনতাইকারী আনোয়ার ওরফে টোকাই আনোয়ারকে পেয়ে আটক করলে বাউল ক্লাবের জনৈক ইমরানসহ আরো কয়েকজন আমাদের টাকা ফেরত না দিয়েই আমাদের নিকট হতে জোরপূর্বক ছিনতাইকারীকে ছাড়াইয়া নেয় এবং দ্রুত এইখান থেকে চলে যেতে বললে সে চলে যায়। এসময় জনৈক ইমরানসহ আরো কয়েকজন আমাদেরকে ঘটনাস্থল হতে তাড়াইয়া দেয়।

অভিযোগে হারুন আরো উল্লেখ করেন, বিবাদীরা উগ্র, বদমেজাজী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভবঘুরেভাবে ঘোরাফেরা করিয়া বিভিন্ন অপরাধ সংঘটন করে থাকে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতিপূর্বে ছিনতাইকারী আনোয়ার ওরফে টোকাই আনোয়ারের বিরুদ্ধে মোবাইল, নগদ অর্থ ছিনতাই ও মোটারসাইকেল চুরি সহ নানাবিধ অপরাধ সংঘঠিত করার অভিযোগ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!