নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
Next
Prev
প্রচ্ছদ
একাউন্ট নেই তবুও পূবালী ব্যাংকে রায়হানের নামে লেনদেন,থানায় অভিযোগ

একাউন্ট নেই তবুও পূবালী ব্যাংকে রায়হানের নামে লেনদেন,থানায় অভিযোগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সবাই সতর্ক থাকুন
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর থানাধীন কুটিপাড়া এলাকার মো.আনোয়ার হোসেন ভুইয়ার ছেলে মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়ার ব্যাংক একাউন্টে অজ্ঞাতসারে ১০ লাখ টাকা প্রবেশ করার কারনে হতবিম্ব রায়হান ভুইয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদও মডেল থানায় দায়েরকৃত অভিযোগটি হুবুহু দেয়া হলো:
বিষয়: আমার নামে অবৈধভাবে ব্যাংক একাউন্ট খোলা ও সন্দেহজনক লেনদেন সংক্রান্ত আইনগত সহায়তা চেয়ে আবেদন।
আমি অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আমার অজ্ঞাতসারে পূবালী ব্যাংক লিমিটেড-এর নিতাইগঞ্জ শাখায় আমার নামে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে এবং সেখানে ১০ (দশ) লক্ষ টাকা জমা ও উত্তোলন করা হয়েছে, যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
গত ০৬/০৫/২০২৫ তারিখে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি এসএমএস আসে, যাতে উল্লেখ ছিল যে পূবালী ব্যাংকের ভৈরব শাখা থেকে আমার একাউন্টে উক্ত পরিমাণ টাকা জমা হয়েছে। বিষয়টি দেখে আমি বিস্মিত হই, কারণ আমি জীবনে কখনো পূবালী ব্যাংকে একাউন্ট খুলিনি।
বিষয়টি যাচাই করতে আমি ০৮/০৫/২০২৫ তারিখে টানবাজার শাখায় যাই এবং সেখানকার কর্মকর্তা আমার মোবাইল নম্বর ব্যবহার করে জানান যে, আমার নামে পূবালী ব্যাংকের নিতাইগঞ্জ শাখায় একটি একাউন্ট খোলা রয়েছে।
পরবর্তীতে নিতাইগঞ্জ শাখায় সরাসরি গিয়ে বিষয়টি জানালে হেল্প ডেস্কে কর্মরত পিয়াংকা নামের এক কর্মকর্তা জানান, আমার একাউন্টে ভুলবশত টাকা জমা হয়েছিল এবং তা ফেরত দেওয়া হয়েছে। আমি জানতে চাইলে, আমার নামে একাউন্ট কিভাবে খোলা হলো, কেন আমাকে জানানো হয়নি এবং ফেরত দেওয়ার বিষয়ে কোনো এসএমএস কেন পাঠানো হয়নি তিনি বলেন, “আপনার টাকা না, আপনাকে জানানো প্রয়োজন নেই।”
পরে আমি অপারেশন ম্যানেজার মনির স্যার-এর সঙ্গে কথা বললে তিনিও একই ধরনের উত্তর দেন এবং বলেন, “আপনার টাকা না, আপনাকে জানানো লাগবে না।” আমি উত্তরে বলি: “আমার না হোক, কিন্তু আমার নামে যদি কোনো অপরাধ হয়, তাহলে তো আমি ফাঁসবো।” কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অসহযোগিতা করেন।
পরবর্তীতে শাখা ব্যবস্থাপক সফিউল আজম স্যার-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমরাই ভুলে টাকা দিয়েছি, আমরাই সেটা ফেরত নিয়েছি।” অনেক আলোচনার পর, তাঁর নির্দেশে আমাকে একাউন্টের একটি স্টেটমেন্ট প্রদান করা হয়। সেখানে দেখা যায়, একাউন্ট নম্বর ৪৪৯২৯০১৮০৯৭, “মেসার্স জালাল এন্টারপ্রাইজ” থেকে আমার নামে থাকা একাউন্টে ১০ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছে, যা পরবর্তীতে পূবালী ব্যাংকের ভৈরব শাখায় ফেরত পাঠানো হয়েছে।
এই ঘটনায় আমার ব্যক্তিগত তথ্য, যেমন মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য, কীভাবে সংগ্রহ করা হলো এবং আমার অজ্ঞতাসারে কিভাবে একাউন্ট খোলা হলো, তা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি একটি গুরুতর অপরাধমূলক কার্যকলাপ।
অতএব, আমি বিনীতভাবে অনুরোধ করছি
১. এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আমার নামে অবৈধভাবে একাউন্ট খোলা ও অর্থ স্থানান্তরের ঘটনার আইনগত তদন্ত করা হোক।
২. পূবালী ব্যাংক, নিতাইগঞ্জ শাখার কর্মকর্তা পিয়াংকা, মনির স্যার ও ব্যবস্থাপক সফিউল আজম স্যার-এর ভূমিকা খতিয়ে দেখা হোক এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
৩. ভবিষ্যতে কেউ যাতে আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের অপরাধমূলক কাজ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।
আমি আপনার সদয় সহযোগিতা ও আইনগত সহায়তা প্রত্যাশা করছি।
নিবেদকঃ
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!