নারায়ণগঞ্জ রবিবার | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত
শ্রীবরদীতে প্রেসক্লাব শ্রীবরদী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত 
প্রতিবন্ধীদের মাঝে নারায়ণগঞ্জ বধির উন্নয়নের জি.আর চাউল বিতরণ
অনা মেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!
চরকাশিপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় আওলাদকে ছুড়িকাঘাতে জখম!
জ্বালানি আমদানির উৎস সীমিত, উৎপাদনও কম
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর রাসেল !

ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর রাসেল !

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
দেশে আইনের উর্দ্ধে কেউ নন এমন একটা কথার প্রচলন থাকলেও বর্তমানে এর প্রতিফলন ঘটেনা। বর্তমানে সর্ম্পকের উর্দ্ধে কেউ নন এমনটাই প্রচলন চলছে। সারাদেশে আওয়ামী দোসরদের গ্রেফতারের জন্য যখন সরকার ঘোষনা দেন ঠিক সেই সময়ে বিগত আওয়ামীলীগের দোসররা বিএনপি নেতাদের ভাই কিংবা নিকট আত্মীয় হওয়ার সুবাদে বিগত ১৭ বছরে অপরাধের রামরাজত্ব চালালেও বর্তমানে তারা রয়েছেন পুর্বের ন্যায় বহাল তবিয়তে। বিশেষ করে নারায়ণগঞ্জের ৭টি থানা এলাকাতে আওয়ামী দোসররা অনেক বিএনপি নেতার স্বজন হওয়ার সুবাদে সাত খুর মাফের মতই দিন কাটাচ্ছে।
এদের মধ্যে মো.রাসেল। যিনি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানের আপন ছোট ভাই। এই মো.রাসেল ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগের বিতর্কিত সভাপতি আবু মোঃ শরিফুল হক ওরফে বুইট্টা শরীফ এর সেকেন্ড ইন কমান্ড। ভাই বিএনপির অঙ্গসংগঠনের নেতা হওয়ার সুবাদে মো.রাসেল এখনো ফতুল্লা থানা এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছেন। মৃত আওয়ামী যুবলীগ-ছাত্রলীগকে আবারো জীবিত করার অপচেষ্টা করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, শূন্য থেকে শতকোটি টাকার মালিক থানা ছাত্রলীগের সভাপতি আবু মো.শরিফুল হকের নিয়ন্ত্রনে ছিলো তৎকালীন সময়ে ফতুল্লার হাট-মাঠ-ঘাট-বাজারসহ অনেক কিছু। আর সেই শরিফুলের সেকেন্ড ইন কমান্ড হিসেবেই রাসেল ছিলেন অন্যতম। শরিফুলের যাবতীয় অপরাধের ভান্ডারগুলোও নাকি তার নির্দেশেই চলতো। বর্তমানে অন্তবর্তী সরকারের অধীনে দেশ চলমান থাকলেও অঘোষিতভাবে বিএনপির নেতাকর্মীরা অপরাধের রামরাজত্ব করছেন নিজেদেরকে সরকারদলীয় লোক ভেবে। আবার সেই বিএনপির নেতৃবৃন্দরাই আওয়ামী দোসরদের বিরুদ্ধে ফেসবুকে কিংবা ইউটিউবে নানা বাজে মন্তব্য করছেন। খোদ রাসেলের ভাই জুয়েল আরমানও ফেসবুকে আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের কথা বেড়াচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ নিজ ঘরের ভেতরে যে তিনি আওয়ামী দোসরকে নিরাপত্তা দিয়ে আগলে রেখেছেন সেটা কিন্তু বলছেন না। এ যেন “ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা”র মত অবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে বলেন, শরীফুলের ক্ষমতায় রাসেল ছিলেন অনেকের কাছে আতংক। ৫ আগষ্টের পটপরিবর্তনের পর রাসেলের ওস্তাদ শরীফুলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার একাধিক মামলা হলেও শুধুমাত্র ভাই জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানের সুবাদে কোন মামলার আসামী হয়নি রাসেল। অথচ ৫ আগষ্ট পর্যন্ত শরীফুলের সাথে এবং নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর ঝাপিয়ে পড়েছিলো এ রাসেল অথচ শুধুমাত্র রক্তের কারনে ফতুল্লায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মামলার আসামী হয়ে এলাকা ছাড়া হলেও এখনও এলাকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী দোসর রাসেল।
তারা আরও বলেন, এ রাসেল এখনও পর্যন্ত তার গুরু আবু শরীফুল হকের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে গোপনে কাজ করে যাচ্ছে এবং অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ও বিতর্কিত করতে কাজ করে যাচ্ছেন। তাদের দাবী, আইন যদি সরবার জন্য সমান হয় তাহলে আওয়ামী দোসর রাসেলের ক্ষেত্রে ভিন্ন হবে কেন?
আমরা চাই আত্মীয়তায় নয় আইন তার নিজস্ব গতিতে চলবে। তাই ফতুল্লা মডেল থানা পুলিশের প্রতি অনুরোধ অতিদ্রুত ফতুল্লা থানা ছাত্রলীগের বিতর্কিত সভাপতি আবু মোঃ শরিফুল হক ওরফে বুইট্টা শরীফ এর সেকেন্ড ইন কমান্ড রাসেলকে দ্রুত গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হোক।
এ বিষয়ে মো.রাসেল বলেন,ভাই এ বিষয়ে আমি কিছু জানিনা। ৫ তারিখের পর আমার বাড়ি-ঘর আগুনে পুড়ে দিলো সে সময় তো ফোন দিলেন না। আমার ২০ বছরের সংসারে আগুন দিলো। আর কি ক্ষতি চান কন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!