নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ভাইয়ের সুবাদে প্রকাশ্যে শামীম ওসমানের দোসর হারুন!

ফতুল্লায় ভাইয়ের সুবাদে প্রকাশ্যে শামীম ওসমানের দোসর হারুন!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালালেও পালায়নি তাদের দোসসরা। আর তাদের এ দোসরদেরকে নিরাপদে রেখেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ শুধুমাত্র আত্মীয়তার সুত্রে। আর এ সুত্র যেন অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নানা কৌশল অবলম্বন করছেন।
বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে আত্মীয়তার সুত্রে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের আস্থাভাজনরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আর পুর্বের ন্যায় স্বাভাবিক জীবন-যাপন করছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এসকে শাহীনের বড়ভাই শামীম ওসমানের সিপাহসালার অন্যতম সৈনিক ভুমিদস্যুতার শিরোমনি মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের ক্যাডার মো.হারুন।
নাম প্রকাশে অনিচ্ছুক সস্তাপুরসহ আশপাশ এলাকার অনেকেই জানান, মো.মোহাব্বত হাজীর ছেলে হারুন ছিলেন পতিত সরকারের অন্যতম দোসর শামীম ওসমান ও শাহ নিজামের অন্যতম ক্যাডার। থানা যুবলীগের সাধারন সম্পাদক মো.ফাইজুল ইসলামের বাহিনীর সাথেই ছিল তার সখ্যতা। আর এ সখ্যতায় বিভিন্ন অপকর্ম করে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। ছোটভাই স্বেচ্ছাসেবক দলের নেতা এসকে শাহীনের ছায়াতলে থেকে নিজের কৃত অপরাধগুলো যেন ক্ষমার তালিকায় চলে গেছে। যা আইন সবার জন্য সমান হলেও তা যেন নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এসকে শাহীন।
তারা আরও বলেন,গত মাসখানেক পুর্বে মিছিল করার অভিযোগে ফতুল্লায় কয়েকজন যুবলীগ নেতা পুলিশ আটক করেছে অথচ হারুনের বাড়ির সামনে থেকে আওয়ামী দোসরদেরকে পুলিশ আটক করলেও আটক হয়নি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী এ হারুন। যিনি পুরোটাই নিরাপদে রয়েছেন শুধুমাত্র ছোটভাই বিএনপির নেতা হবার সুবাদে। তারা আরও বলেন,জুলাই-আগষ্টে শিবু মার্কেটসহ আশপাশ এলাকায় শাহনিজাম ও ফাইজুলের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায় হারুনের নেতৃত্বে কয়েক শতাধিক আওয়ামী দোসর। জালকুড়ি এলাকায় শামীম ওসমানের মালিকানাধীন শীতল গাড়িতে অগ্নিসংযোগের পর সাংসদ শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের সাথে স্বশস্ত্র অবস্থায় নির্বিচানে গুলি ও হামলা চালায় হারুনের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা। সেই সময় প্রচুর দেশীয় অস্ত্রের সমাহার ছিলো এ হারুনের কাছে বললেন নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা। তাদের দাবী,জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলো হারুন ও তার বাহিনীর সদস্যরা তা বর্তমানে নাকি তার ভাইয়ের হেফাজতে রয়েছে।
তারা আরও বলেন, হারুনের মত একজন স্বৈরাচারের দোসর যদি এখনও উন্মুক্ত পরিবেশে প্রকাশ্যে চলাচল করতে পারে এবং পুর্বের ন্যায় কার্যক্রম চালাতে পারে তাহলে তো অন্তবর্তী সরকারের প্রতিটি কার্যক্রমই বাধাগ্রওস্ত হবে। কারন হারুনের মত আওয়ামী দোসররা এখনও শামীম ওসমান ও শাহ নিজামের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করে গোপন মিটিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রাখার অপচেষ্টা চালিয়ে যাবে। স্থানীয়দের দাবী,ভাই বিএনপির নেতা হওয়ার সুবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারীরা যদি নিরাপদে জীবন-যাপন করে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারন মানুষ।
তাই অনতিবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী শামীম ওসমান ও শাহ নিজামের অন্যতম সহযোগি হারুনকে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সস্তাপুর ও শিবুমার্কেটসহ আশপাশ এলাকার সচেতন সাধারন মানুষ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!