নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
“আড়াইহাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত”

“আড়াইহাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত”

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার
রবিবার(১ জুন) আড়াইহাজার আশিক সুপার মার্কেটে আড়াইহাজার উপজেলা মহিলা দল কতৃক আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসন আড়াইহাজারের সম্ভাব্য এম.পি প্রার্থী পারভীন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন আক্তার বলেন, আজ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এক মহান দেশপ্রেমিক, একজন রাষ্ট্রনায়ককে।
যার নাম আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং রাষ্ট্র নির্মাণের ইতিহাসে লেখা আছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ, বিচার প্রশাসনকে নিরপেক্ষ, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন।
তিনি এদেশে বহু দলীয় গণতন্ত্রের রূপকার। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, তাঁর মৃত্যু জাতির জন্য ছিল এক অপূরনীয় ক্ষতি।
যে ক্ষতি আজও কাটিয়ে উঠা সম্ভব হয় নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শক্তিশালী নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আড়াইহাজার উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলবাজী, নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন। চোর ডাকাত এবং অর্থের বিনিময়ে আওয়ামীলীগের অপরাধীদেরকে আশ্রয়, প্রশ্রয় দিয়ে দলের সুনাম ক্ষুন্ন করছেন, আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তাদেরকে ছাড় দিবো না। জনগনকে সাথে নিয়ে গণধোলায়ের মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দিবো ইনশাল্লাহ।
উক্ত দোয়া ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা শেষে শোক র‍্যালিটি আড়াইহাজার বাজার, পায়রা চত্তর সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিন করে। র‍্যালি শেষে দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে কর্মসূচী শেষ করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!