নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
অচিরেই নির্বাচন দিতে হবে : জয়নুল আবেদিন

অচিরেই নির্বাচন দিতে হবে : জয়নুল আবেদিন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী, ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার। এই ষড়যন্ত্র রুখতে হলে কে বড় নেতা কে ছোট নেতা সেদিকে তাকালে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

রবিবার (১ জুন) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখনই বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে এই বিএনপি পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু সংগঠন হিসেবে তুলে ধরতে হবে।

 

সাবেক এমপি শামীম ওসমানকে খেলার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এখন শেখ হাসিনা নাই, শামীম ওসমানও নাই, তারা এখন পলাতক। এই সাইনবোর্ডে আমার নেত্রীকে ঘণ্টার পর ঘণ্টা আটক করে রেখেছিল। তখন শামীম ওসমান বলেছিল আসো খেলি। তখন খেলা করেছো পুলিশ ও অস্ত্রের উপর নির্ভর করে। এখন কিন্তু খেলার সময়। এখন খেলার মাঠ খালি। আমরা এগারো জন প্রস্তুত, কিন্তু তুমি (শামীম ওসমান) তো নাই। এখন নারায়ণগঞ্জ শহরে যেতে হবে না, সাইনবোর্ড সংলগ্ন এই মিতালী মার্কেটের এগারো জন নিয়ে আপনার (শামীম ওসমান) সাথে খলবো। খেলতে আসো।

 

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন দল করেছেন স্বাগতম। সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনারা মসনদে বসিয়েছেন। সেই মসনদ এখন কেউ কেউ ছাড়তে চায়না। ৯ মাস অতিবাহিত হলো এখনো কেউ নির্বাচনের তারিখ রোডম্যাপ দেওয়া হচ্ছে না। আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই। আপনি কেন সাড়ে ৯ মাসে নির্বাচন করতে পারছেন না। আরেকটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটি হীন ষড়যন্ত্র হচ্ছে।

 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাকে ডিসেম্বরের মধ্যেই যে দল ক্ষমতায় আসুক তার হাতে ক্ষমতা দিতে হবে। সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। অচিরেই নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার করিডোর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন- এগুলো বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে না।

 

কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেন সহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!