নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
পিতা ও ভাইয়ের সাথে প্রতারণা: প্রবাসী পুত্রের বিরুদ্ধে পিতার থানায় অভিযোগ

পিতা ও ভাইয়ের সাথে প্রতারণা: প্রবাসী পুত্রের বিরুদ্ধে পিতার থানায় অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গংগানগরে পিতা ও আপন সহোদরের সাথে ুপ্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিঙ্গাপুর প্রবাসী প্রতারক পুত্র মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ পিতা শরিয়ত উল্লাহ।
লিখিত অভিযোগে মৃত কফিল উদ্দিন এর পুত্র বৃদ্ধ শরিয়ত উল্লাহ সাং-গংগানগর, পোঃ- চর বক্তাবলী- ফতুল্লা নারায়ণগঞ্জ উল্লেখ করেন বিবাদী ১। মোহাম্মদ হোসেন (প্রবাসি) (৪৫), পিতা- শরিয়ত উল্লাহ, ২। রিতা আক্তার (৩৫), স্বামী- মোহাম্মদ হোসেন, উভয় সাং- গংগানগর, পোঃ- চর বক্তাবলী- ১৪২১, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ দ্বয়ের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করিতেছি যে, ১নং বিবাদী আমার ছেলে আরিফ হোসেন (৩৫) কে জমি ক্রয় করিয়া দেওয়ার কথা বলিয়া বিগত ২২/০৯/২০২২ইং তারিখে আমার ছেলের নিকট হইতে ৪,২৫,০০০/- টাকা নেয়। পরবর্তীতে ১নং বিবাদী আমার ছেলেকে জমি ক্রয় করিয়া না দিয়া নিজের নামে ক্রয় করিয়া নেয়, এ ব্যাপারে ১নং বিবাদী ও তাহার স্ত্রী ২নং বিবাদীর সাথে স্থানীয় ভাবে শালিসি বিচারের ব্যবস্থা করিলে বিবাদীদ্বয় আমার ছেলের টাকা ফেরত প্রদান করিবে মর্মে অঙ্গীকার করে কিন্তু বিবাদীদ্বয় অদ্যবধি টাকা ফেরত প্রদান না করিয়া দিচ্ছি দিব বলিয়া বিভিন্ন তারিখ দিয়া তাল বাহানা করিয়া কাল ক্ষেপন করিয়া আসিতেছে। বিগত এক বছর পূর্বে ১নং বিবাদী আমার ছেলের টাকা না দিয়া প্রবাসে চলিয়া যায়। অতঃপর আমার ছেলে প্রবাসে চলিয়া যাওয়ার আমি ১নং বিবাদীর স্ত্রী ২নং বিবাদীকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করিলে বিবাদী আমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় বিগত ১০/০২/২০২৫ইং তারিখে বিকাল আনুমানিক ০৩:৪০ ঘটিকার সময় আমি আমার ছেলের পক্ষ হইয়া ২নং বিবাদীর উল্লেখিত ঠিকানার বাসায় যাইয়া তাহার নিকট হইতে টাকা চাহিলে বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতঃ জানায় যে, সে আমাকে বা আমার ছেলেকে কোন টাকা দিবে না আর যদি পূণরায় তাহার নিকট হইতে টাকা চাই বা এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করি বা কোথাও কোন প্রকার অভিযোগ করি তাহা হইলে আমাকে সহ আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করবে সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমি কোন উপায়ান্তর না পাইয়া বিষয়টি এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ সহ আমার ছেলের সাথে আলোচনা করিয়া আমার ছেলে প্রবাসে থাকায় আমি আমার ছেলের পক্ষ হইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।
উপরোক্ত বিষয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধ শরিয়ত উল্লাহ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!