নারায়ণগঞ্জ সোমবার | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
গোগনগরের মিছিলের ঘটনায় শীতলক্ষ্যা এলাকা হতে জহিরুল গ্রেফতার
মামলা নিতে টাকা দাবী, মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীর উপর যুবদল ক্যাডার মোফাজ্জলের হামলা
বন্দরে ৩ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরীর
ইউনিট কমিটি দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর!
সিদ্ধিরগঞ্জে শিক্ষিকার বাড়ীতে লুটপাটের অভিযোগ গণ-অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে
ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র-চোরাই মাল জব্দ
শব্দ দূষণ বন্ধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় জনি হত্যাকান্ডে মা-বাবা গ্রেফতার ও দায় স্বীকার

ফতুল্লায় জনি হত্যাকান্ডে মা-বাবা গ্রেফতার ও দায় স্বীকার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পুর্ব শিয়াচর লালখা এলাকার মাদকাসক্ত জনি সরকার হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা করুনা সরকার ও মাতা রানী সরকারকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার রাতে নিজ বাসা থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল ) মো.হাসিনুজ্জামান সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেন,সন্তানকে নিজ হাতে হত্যা করে বন্তায় ভরে লাশ ড্রেনে ফেলে দেয় বাবা করুনা সরকার ও মা রানী সরকার। এরপর লাশ উদ্ধার হলে বাবা নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টা না যেতেই পুলিশ মামলার বাদী বাবা করুনা সরকার ও মা রানী সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা নিজ হাতে সন্তান হত্যার দায় স্বীকার করে।
গত সোমবার (১৬ জুন) ফতুল্লার শিয়ারচর এলাকায় এই হৃদয়বিদারক হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ ড্রেন থেকে নিহত জনি সরকারের বস্তাবন্দি রক্তমাখা লাশ উদ্ধার করে। একই রাতে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে নিহতের বাবা করুনা সরকার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বুধবার রাতে করুনা সরকার ও তার স্ত্রী রানী সরকারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবদে গ্রেফতারকৃতরা পুলিশের নিকট সন্তান হত্যার দায় স্বীকার করেছে।
তিনি আরও জানান,নিহত জনি সরকার মাদকাসক্ত এবং বখাটে স্বভাবের ছিলো। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত সে তার বাবা-মাকে চাপ প্রয়োগসহ মারধর করতো। সোমবার রাতেও টাকার জন্য খারাপ ব্যবহার করে। রাত সাড়ে ১০ টার দিকে খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়লে প্রথমে রুটি বানানোর কাঠের তৈরি বেলুন দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে বাবা করুনা সরকার। এতে জনি সরকার অচেতন হয়ে পড়লে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।
হত্যাকান্ডের পর সাড়ে ৩ ঘণ্টা সন্তানের লাশ নিয়ে পাশেই বসেছিল বাবা-মা। এরপর রাত দুইটার দিকে হাত-পা বেধে একটি বস্তায় ভরে নিহতের বাবা নিজেই মাথায় করে লালখা মোস্তফার বাড়ির গলির ড্রেনে ফেলে রেখে যায়।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত নেমে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িতের বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের বাবা-মাকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.শরিফুল ইসলাম,ইন্সপেক্টর ( তদন্ত ) মো.আনোয়ার হোসেন, উপপরিদর্শক মো.শামীম হোসেন,মো.সনজিব জেয়াদ্দার এবং মো.মালমগীর হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!