নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার জিডি

সোনারগাঁয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার জিডি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সোনারগাঁয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম মিঞা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই জিডি করেন সেলিম।

ভুক্তভোগীর দাবি, উপজেলার বারদী ইউনিয়নের তিন সন্ত্রাসী তার কাছে চাঁদা চেয়েছে। এছাড়া ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্প্রচার মাধ্যমে বক্তব্য দেওয়ায় তারা তাকে অনবরত হত্যার হুমিক দিচ্ছে।

বিএনপি নেতা সেলিম বলেন, ‘সন্ত্রাসী নুরা পাগলা, তার ভাই হাবু ও তাদের সহযোগী সন্ত্রাসী ফালাইন্না আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ও একটি টিভি চ্যানেলে এলাকার ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় নুরা পাগলা আমাকে ধারাবাহিকভাবে বিভিন্ন মোবাইল ফোন নাম্বার থেকে হত্যা ও গুম করার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

তিনি আরও বলেন, ‘নুরা ডাকাতের পুরো পরিবার এলাকার ভয়ঙ্কর সন্ত্রাসী। ডাকাতি, ছিনতাই, মাদক কারবার, হামলা, বোমাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই এদের প্রধান কাজ। প্রতিদিন সন্ত্রাসী নুরা, হাবু ও ফেলাইন্নার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে।’

অভিযোগের বিষয়ে নূরা বলেন, ‘আমার বিরুদ্ধে এলাকার কিছু মানুষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মান্দারপাড়া এলাকার তিন শীর্ষ সন্ত্রাসীর অত্যাচারে ২০ গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ তিন সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার, চুরি, ডাকাতি, ছিনতাই, বোমাবাজি ও মারধরসহ বিভিন্ন অপকর্মের কারণে এলাকার মানুষেরা আতঙ্কে থাকে। বিগত ১৭ বছর যাবৎ এ তিন সন্ত্রাসী ও তাদের বাহিনীর হাতে বিভিন্ন সময় অনেক সাধারণ মানুষ হামলার শিকার হয়েছে। কেউ মুখ খুললেই তাকে কুপিয়ে আহত করেছে। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করলেও জামিনে এসে পুনরায় তাদের অপকর্ম অব্যাহত রেখেছে। এ তিনজনের বিরুদ্ধে সোনারগাঁ ও আড়াইহাজার থানাসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, দুর্ধর্ষ ডাকাত সর্দার নুরা পাগলা এলাকায় ডাকাতি, ছিনতাই ও বোমাবাজি অব্যাহত রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নাম সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ঘটনার পর গ্রেফতার ও ক্রসফায়ারের ভয়ে ২০২২ সালে গোপনে তিনি পালিয়ে মালয়েশিয়া চলে যায়। গত ৫ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর নভেম্বর মাসে তিনি আবারও দেশে ফিরে আসে। দেশে ফিরেই পুনরায় তার সন্ত্রাসী বাহিনীকে সক্রিয় করে তোলে।

মসলেন্দপুর গ্রামের আশিকুর রহমান বলেন, বছরের পর বছর ধরে এ অঞ্চলের ২০ গ্রামের সাধারণ মানুষ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, মান্দারপাড়া গ্রামের ডাকাত নুরা পাগলা, তার ভাই হাবু ও ফালাইন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। বর্তমানে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে আমরা অভিযোগ পেয়েছি। তাদেরকে গ্রেফতারের ব্যাপারে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!