নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:

সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ নামের একটি কোম্পানির বিরুদ্ধে। সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন ধরে কোম্পানিটির ভাড়াটিয়া লোকজন হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেড নামের অপর একটি কোম্পানির জমি দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করছে।

এ ঘটনায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের সিকিউরিটি হেড ইনচার্জ মো. নূর হোসেন বাদী হয়ে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ  করেছেন। এর আগে একই জমির কাগজপত্র জাল-জালিয়াতির অভিযোগে আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল-জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারী ১৫৭ শতাংশ সম্পত্তি রেকর্ড করে নেয়। এ ঘটনায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা  করেন। ওই মামলা তদন্তের জন্য আদালত নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের এসআই মো. মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের সত্যতা পেয়ে গত ১৭ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ওই জমিতে আদালত নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ড্রে চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করে।

সম্প্রতি ঈদুল আজহার ছুটিতে হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে থাকার সুযোগে পুনরায় ওই জমি দখল নিতে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এছাড়াও দখলে নেওয়া জমিতে একটি শেড গোডাউন হিসেবে একজন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। বর্তমানে সেই শেডটি ওই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবহার করছেন।

এ বিষয়ে জানতে আব্দুল্লাহহেল বারীর ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। মেসেজ পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেডের এজিএম তাজুল ইসলাম বলেন, ‘এ জমিতে আদালতের এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে, স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠে গেছে। পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।’

সোনারগাঁ থানার এসআই রতন বৈরাগী বলেন, ‘অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষকে বিরোধকৃত জমিতে কাজ না করতে বলা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!