নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে মসজিদ কমিটির সভাপতি হতে চান মাদক ও অস্ত্র ব্যবসায়ী তাজু!

সোনারগাঁয়ে মসজিদ কমিটির সভাপতি হতে চান মাদক ও অস্ত্র ব্যবসায়ী তাজু!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের একসময়কার চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তাইজুল ইসলাম মসজিদের সভাপতি হতে চাওয়ায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে উপজেলার কাবিলগঞ্জ এলাকার বাইতুন নুর জামে মসজিদ গিয়ে কমিটি সম্পর্কে জানা যায়, বিগত ৯ মাস আগে মসজিদ কমিটির সভাপতি তাইজুদ্দিন মারা গেলে তার ছেলে ইকবাল হোসেন সভাপতির দায়িত্ব পালন করে আসছিলো। অথচ হঠাৎ করেই সভাপতি হওয়ার খায়েশ উঠে তাইজুল ইসলাম ওরফে তাজুর।

তাইজুল ইসলাম ওরফে তাজু একই এলাকার মৃত জহুর আলীর ছেলে, তার বিরুদ্ধে রয়েছে মাদক, জুয়া, গরু চুরি, নারী ব্যবসার দালালসহ একাধিক অভিযোগ। রয়েছে বৈষম্য বিরোধী মামলা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, এলাকাবাসী কোন মতেই মানতে পারছে না তাজুলের মত একজন লোক মসজিদ কমিটির সভাপতি হয়।

বাইতুন নুর জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল জানান, গত কিছুদিন আগে আমি, তাইজুল ও তার বড়ভাই সাজুর হামলার শিকার হয়ে দুদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি এসেছি । সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছি তাজু ও সাজুদের নামে।

তারা আমাকে বিভিন্ন ভাবে সভাপতি পদ ছেড়ে দিতে হত্যা ও গুমের হুমকি দিয়ে আসছে ।

তিনি বলেন, আমাদের জায়গায় মসজিদটি নির্মাণ করা হয়েছে। নির্মানের পর ওয়াকফা করার সময় তৎকালিন মসজিদের জমিদাতা ও কমিটির সর্বসম্মতিক্রমে দলিলে এই মসজিদের সভাপতির দায়িত্ব আমাদের বংশধর থেকেই নির্বাচিত করতে হবে বলে উল্লেখ্য করা আছে। সে অনুযায়ী আমিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত কমিটি দিয়ে বর্তমানে মসজিদটি পরিচালনা করছি।

ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় তার বড়বোন শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাবিলগঞ্জ এলাকায় তাইজুল ইসলাম তাজু কুমিল্লা জেলায় গরু চুরি করে জেল খাটার পর থেকে গরু চোরা তাজু নামেই পরিচিত। এর আগে আওয়ামীলীগের আমলে ৬ হাজার পিছ ইয়াবা ও ৮ রাউন্ড বিদেশি অস্ত্রের গুলিসহ ডিবি পুলিশ তাকে গুলিস্তান রাজধানী হোটেল থেকে আটক করে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তাজু সোনারগাঁ থানার মোস্ট ওয়ান্টেড আসামীদের তালিকাভুক্ত। দীর্ঘদিন যাবত থানায় মাদক ব্যবসায়ী হিসেবে ছবি টানানো ছিল। বর্তমানে সে মাদক ব্যবসা আড়াল করতে মসজিদ কমিটির দিকে কুনজর দিচ্ছে। তাই আমার ভাই ইকবালকে মেরে নিজেকে বাঁচাতে প্যারালাইজড হাতকে ভাঙ্গা হাত দেখিয়ে মিথ্যা ও হয়রানি মুলক অভিযোগ দায়ের করেছে। অতিদ্রুত এই নাটকবাজ আওয়ামী লীগকে আইনের আওতায় এনে আমার ভাইয়ের উপর হামলার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক মুসল্লীগন জানান, এই মসজিদের জায়গা যারা দান করেছেন তারা সর্বসম্মতিক্রমে যেহেতু ওয়াকফ দলিলে উল্লেখ্য করে গেছেন জমিদাতার পরিবার থেকেই মসজিদের পরবর্তী সভাপতি নির্বাচিত হবে সেখানে তাজু ও সাজুর বাড়াবাড়ি করাটা বেআইনি।

তারা বলেন, তাইজুল ইসলাম একজন আওয়ামী লীগ নেতা। যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার তালিকাভুক্ত আসামী।

থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী কিনা এমন প্রশ্ন কৌশলে পাশ কাটিয়ে অভিযুক্ত তাইজুল ইসলাম ওরফে তাজু সাংবাদিকদের বলেন, এই মসজিদের সাবেক সভাপতি মরহুম তাইজুদ্দিন সাহেব কে গালাগালি করে বর্তমানে দায়িত্ব পালন করা সভাপতি ইকবালকে মারধর করিনি। আমাকে অপবাদ দেয়া হচ্ছে,সে আমার হাত ভেঙ্গে দিয়েছে।

সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদ খান বলেন, মসজিদ কমিটি নিয়ে দু‘পক্ষের অভিযোগ পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী তাজুর বিষয়টিও অবগত আছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে‘।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!