নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
মামুন হত্যাকান্ডে জড়িতদের বাচাঁতে অপরাধীচক্রের অপতৎপরতা!

মামুন হত্যাকান্ডে জড়িতদের বাচাঁতে অপরাধীচক্রের অপতৎপরতা!

প্রকাশিতঃ

দাবী নিহতের পরিবারের
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অপষ্টোয় লিপ্ত হয়েছেন হত্যাকারীরা এমনটাই অভিযাগ নিহতের পরিবারের। তারা বলেন, কিলিং মিশনে অংশ নেওয়া গোলাম রাব্বানি হোসেন হৃদয় (২৫) ও মোহাম্মদ রাব্বি (২৫) এবং জুয়েলকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।
মামুন হত্যা মামলায় গ্রেফতার ছয় আসামির বিজ্ঞ আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও রাব্বি ও হৃদয়ের নাম এসেছিল বলে পুলিশ জানিয়েছে।
সন্ত্রাসীদের হাতে নিহত মামুনের পরিবারের সদস্যরা জানান, সুপরিকল্পিতভাবে মামুন হত্যাকান্ড ভিন্নখাতে প্রবাহিত করতে উঠেপড়ে লেগেছে হত্যাকারীচক্রটি। হত্যাকান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কার নির্দেশে কিভাবে সম্পন্ন হয় তার পুরোপুরি বিতরনও কিন্তু গ্রেফতার আসামীরা পুলিশ ও মহামান্য আদালতে জবানবন্দি দিয়েছেন। তারপরও অপরাধ ম্বীকার করে যাওয়া আদালতে আসামীদের দেয়া সেই জবানবন্দি নিয়েও জামিনে এসে তা নিয়ে মিথ্যাচার করছে অন্যতম আসামী জুয়েল।
কয়েকদিন যাবত পুলিশ এবং আদালতে আসামী জুয়েলের জবানবন্দি দেয়াকে জোড়পুর্বক স্বাক্ষ্য নেয়া বলে দাবী করছেন তারা যা পুরোটাই মিথ্যাচার বলেছেন নিহতের পরিবারের সদস্যরা। জামিনে এসে সাংবাদিকদের দেয়া সেই জবানবন্দি সর্ম্পকে নিহত মামুনের পরিবারের দাবী,সে এখন আসামীদেরকে রক্ষা করতে অনড়বরত মিথ্যাচার করছেন। কারন সে নিজেই স্বীকার করেছেন যে,মামুনকে হত্যাকান্ডের দিন ভোর থেকেই জুয়েলকে সেখানে বিচরন করতে দেখা যায়। মামুন হত্যাকান্ডের পর কোন পুলিশ সদস্য ঘটনাস্থলে কখন আসবেন এবং সেখানে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রটি জুয়েল নিজেই আরব আলীর কাছ থেকে নিয়ে সজীবের নিকট দিয়ে আসেন যা তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। মামুন হত্যাকান্ড শেষে জুয়েল চট্রগামে নিয়ে পাহাড়ের গুহায় তাবু বেধে কয়েকদিন অবস্থান করেন এবং তাকে তিনবেলা খাবার দিয়ে আসতেন। অবস্থান ত্যাগ করতে জুয়েলকে হত্যাকারীচক্রটি ৫ হাজার টাকা দিয়ে আসলে সে বরিশাল চলে যান এবং সেখানে কয়েকদিন তরমুজের ক্ষেতে কাজ করেন। পরে জুয়েল শরিয়তপুরে তার এক আত্মীয়ের বাড়িতে চলে যান। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জুয়েলকে গ্রেফতার করেন। পুলিশ এবং আদালতে দেয়া জবানবন্দিকে তার ইচ্ছের বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে নেয়া হয়েছে বলে জুয়েল যে দাবী করছেন তা পুরোটাই অপরাধীদেরকে বাচাঁতে কৌশল অবলম্বন করছেন বলে দাবী নিহত মামুনের পরিবারের সদস্যদের।
এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন হত্যাকান্ডে দায়ের করা মামলায় ৭ আসামী বৃহস্পতিবার ১৯ জুন আদালতে আত্মসমর্পন করে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে জামিনের আবেদন করলে তা উভয়পক্ষের আইনজীবিদের শুনানি শেষে আত্মসমর্পণকারী রতন হোসাইন ওরফে রাখাল রতন, শাওন হোসেন, রাকিব প্রধান, নয়ন ওরফে কিলার নয়ন, শাহ আলম, জয়নাল ও রাসেলসহ প্রত্যেককে কারাগারে প্রেরণ করেন।
আদালতে ৭ আসামীর আত্মসমর্পন এবং তাদেরকে যেন জামিন দেয়া হয় সেকারনেই নাকি জুয়েলকে দিয়ে পুলিশের নামে মিথ্যাচার করে সংবাদ প্রকাশ করানো হয়েছে এমনটাই দাবী করেছেন নিহত মামুনের পরিবারের সদস্যরা। তারা বলেন,অপরাধীদেরকে বাচাঁতে গিয়ে পুলিশ প্রশাসনকে বিতর্কে ফেলতেই কঠিন এ চাল চালেন মামুন হোসাইন হত্যাকান্ডের নাটেরগুরুরা।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানি খাদের সামনে রেললাইনের পাশে মামুন হোসাইনকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকান্ডের একদিন পর নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, আক্তার ও সুমনের নির্দেশে মামুনকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল ) মো.হাসিনুজ্জামান এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মামুন হত্যাকান্ডে আসামী জুয়েল প্রত্যক্ষভাবেই জড়িত। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রটি সে বহন করে স্থানান্তর করেছেন যা সে নিজেই বলেছেন। তাকে জোড় করে কোন জবানবন্দি নেয়া হয়নি। তিনি বর্তমানে যে সকল বথাবার্তা বলছেন তার কোন সত্যতা নেই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!