নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের কান্ডারী শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের কান্ডারী শাহ আলম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। কেন্দ্রীয় কমিটির এ সদস্য এর আগে থানা বিএনপির সভাপতি ও জেলা কমিটির সহ সভাপতির মত পদে ছিলেন তিনি। এই আসনটি ধানের শীষের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। তবে বিএনপির অধিকাংশ নেতাকর্মীই স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে বেছে নিয়েছেন শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমকে।

এদিকে ২০০৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। তিনি নৌকা প্রার্থী সারাহ বেগম কবরীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে অল্প ভোটে হেরেছেন। কিন্তু বিগত নির্বাচনে তিনি আর অংশ নেননি। তার জায়গায় এসেছেন হেফাজতে ইসলামের নেতা মনির হোসেন কাশেমী। ২০১৯ সালে শারীরিক কারণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদ থেকে শাহ আলম দল থেকে নিজেই পদত্যাগ করেন।
ফতুল্লার এই শিল্পপতি বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বিগত দিনে রাজনীতিতে নিস্ক্রিয় থাকলেও স্বচ্ছ রাজনীতিবিদ ও ক্লিন ইমেজ থাকায় দল তাঁকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লার সিদ্ধিরগঞ্জ) গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তাকে। ‘ইতিমধ্যে দল থেকে তাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনীতির ময়দান নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখা যাবে এই নেতাকে।
বেশ কয়েকজন বিএনপির প্রবীন রাজনীতিবিদের সাথে আলাপ কালে তারা জানায়, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লার সিদ্ধিরগঞ্জ) আসনে শাহ আলমের বিকল্প নেই তিনি স্বচ্ছ ও সর্বজন গৃহীত একজন ব্যক্তিত্ব। নেই কোন অহংকার কিংবা ছিটেফোঁটা বিতর্ক। দলও তাঁকে নিয়ে ভাবছেন। হাই কমান্ড মনে করছেন শাহ আলমের মত নেতাকে নির্বাচনে মনোনয়ন দিলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সকলেই তাঁকে সাদরে গ্রহণ করবে। বিএনপিও এর সুফল নিতে চান।
এদিকে গত (১৮ জুন ২০২৫) বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ঈদ পুরনমিলনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন তার বক্তব্যে বলেন আমি নারায়ণগঞ্জের সব থেকে সংকটময় সময়ে জেলা বিএনপির সভাপতি দায়িত্বে ছিলাম। সারা নারায়ণগঞ্জকে একত্রে রেখেছি। তখন সকল নেতাকর্মীদের সাথে বিনিময় করে আমি নেতৃত্ব দিয়েছি। তাই সকলে আমাকে পছন্দ করে। আমার দল যদি নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচন এলাকার মধ্যে যেকোনো একটিতে আমাকে ব্যবহার করে তাহলে আমি প্রস্তুত। যদি একটাও আমাকে না দেওয়া হয় তাহলেও কষ্ট নেই, দলের হয়ে কাজ করবো। তাই আমাকে নিয়ে কোন জায়গায় তর্ক বিতর্ক করার দরকার নেই। আমি একমাত্র হাজির নাজির আল্লাহকে বিশ্বাস করি এবং তার উপর নির্ভরশীল।

তবে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলোচিত দুই ব্যক্তি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। এদিকে মোহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচন এলাকার মধ্যে যেকোনো একটিতে তিনি নির্ধারিত কোন আসনের কথা উল্লেখ করননি তা হলে নারায়ণগঞ্জ ৪-আসনে শাহ আলমের প্রতিদ্বন্দ্বিতা নেই। এই আসনটি বিএনপির রাজনীতিতে স্বচ্ছ রাজনীতিবিদ ও ক্লিন ইমেজ থাকায় আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আশা করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বাসিন্দারা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!