নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার নরসিংপুরে সানি-তানভীরগংয়ের জমজমাট মাদক ব্যবসা!

ফতুল্লার নরসিংপুরে সানি-তানভীরগংয়ের জমজমাট মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

কোন ভাবেই থামানো যাচ্ছে না ফতুল্লার এতিমখানা এলাকার মাদক ব্যবসায়ী ডিলার সানি ও তার ভাই তানভীরের মাদক ব্যবসা। প্রকাশ্যে নরসিংপুর এলাকার তারা স্পিনিং মিলের সামনে কাউন্টার বসিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারী ও খুঁচরা বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। ৫-ই আগষ্টের পূর্বে অনেকটা আড়ালে কিংবা গোপনে মাদকদ্রব্য বেচাকেনা করে আসলেও স্বেরাচারী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরই বর্তমানে প্রকাশ্যে মাদকদ্রব্য বেঁচাকেনা বিক্রি শুরু করেছে তারা।

স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায়,মুসলিমনগর মোড়ালিবাড়ি এলাকার মোক্তারের ৪ ছেলের মধ্যে অন্যতম হলেন সানি ও তানভীর। কোন ধরনের রাজনৈতিক দলের পদ পদবী না থাকলেও নিজেদের বিএনপির বিশাল নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে এই দুই সহোদর।

কয়েকদিন আগেও স্থানীয় একটি অনলইন নিউজ পোর্টালে দু’সহোদরের এ মাদক স্পট নিয়ে একটি প্রতবেদন প্রকাশিত হয়েছিলো। সেখানে উল্লেখিত ছিলো যে, এলাকার তারা স্পিনিং মিল এলাকায় মাদক স্পটগুলোতে একাধিক উঠতি বয়সী ছেলেদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্রের মহড়া প্রদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদকের বেচাকেনা চালিয়ে আসলেও রহস্যজনক কারনে নীরব জেলা পুলিশ প্রশাসন। এদিকে, একাধিকবার সানি এবং তানভীরের মাদকস্পটে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করলেও ধরাছোয়ার বাইরেই রয়ে গেছে উক্ত মাদক ব্যবসায়ীরা।

এদিকে, উক্ত মাদক ব্যবসায়ীদের মাদকের ছোবলে আক্রান্ত হয়ে অনিশ্চিত ভবিষত্যের দিকে ধাবিত হচ্ছে স্থানীয় যুব সমাজ। স্থানীয় যুব সমাজকে রক্ষার্থে অনতিবিলম্বে উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সূত্রমতে, ফতুল্লার এতিমখানা এলাকায় দীর্ঘদিন ধরেই একক নিয়ন্ত্রনে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে সানি এবং তানভীর নামের দুই সহোদর। ফতুল্লার নবীনগর এলাকার মাদকের অন্যতম ডিলার ফয়সাল এবং শওনের কাছ থেকে ইয়াবা ও একই এলাকার রানা এবং হযরতের কাছ থেকে গাঁজা এবং শাওনের কাছ থেকে মরনঘাতী হেরোইন সরবরাহের মাধ্যমে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা তাদের তারা স্পিনিং মিলের মাদকস্পটে মাদক সরবরাহ করা আসছে।

এমনকি, নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করার জন্য মাদক স্পটের আশেপাশে বিভিন্ন দেশীয় অস্ত্রের মহড়া প্রদানের মাধ্যমে আতংক সৃষ্টিসহ পুলিশের উপরও হামলা চালানোরও অভিযোগ রয়েছে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান,সানির ভাই তানভীর নিজেকে নির্দোষ করতে উক্ত প্রকাশিত সংবাদ নিয়ে স্থানীয় গনমাধ্যমে একটি প্রতিবাদ লিপিও প্রকাশ করেন। এছাড়াও নিজেকে অনেকটাই রিফ্রেস প্রমান করতে উঠেপড়ে লেগেছেন তানভীর। আবার এও বলে বেড়াচ্ছেন যে,সানির সাথে তার পরিবারের কোন সর্ম্পক নেই। অথচ পুরো এলাকা জুড়েই চলছে সানি-তানভীরগংয়ের মাদক স্পট। তারা আরও বলেন,এটা নিছক শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন তানভীর।

এছাড়াও, মাদক ব্যবসায়ীদের ভয়তে স্থানীয় যুব সমাজ কোন ধরনের প্রতিবাদও করার সাহস টুকুও পাচ্ছে না। আর যদি, মনোবল বৃদ্ধি করে কেউ প্রতিবাদও করে থাকে তাহলে তাদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার সাধারন মানুষ অভিযোগ করে বলেন, এ এলাকার সর্বত্র মাদকের বেচাকেনা চলে। এমনকি, প্রকাশ্যে রাস্তার পাশে কাউন্টার বসিয়ে সানি এবং তানভীর নামের দুই ভাই দেশীয় অস্ত্রের মহড়ার মাধ্যমে প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা এবং হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচা কেনা করে আসছে। অথচ, প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে আসলেও প্রশাসন সর্বদাই রহস্যজনক ভূমিকা পালন করে আসছে। যদি জেলা প্রশাসনের শক্ত অভিযান মাদকের এ স্পটে পরিচালনা করা হতো তাহলে অব্যশই এ এলাকার মাদক ব্যবসা বন্ধ হয়ে যেত। সে সাথে ধ্বংসের ছোবল থেকে রক্ষা পেত স্থানীয় যুব সমাজ।

স্থানীয়দের মধ্যে আরো একজন জানান, বর্তমানে টিভি খোললেই দেখতে পাই যে যৌথবাহিনী বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদকের ডিলারদের গ্রেফতারসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অথচ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে সানি এবং তানভীর নামের দুই ভাই মাদক বেচাকেনা করলেও এ স্পটে কোন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে না।

স্থানীয় যুব সমাজকে রক্ষার্থে অনতিবিলম্বে সানি ও শাহাদাতের মাদকস্পটে দ্রুত যৌথ বাহিনীর অভিযানের দাবি জানান এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!