নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ব্যবসায়ী বাপ্পির উপর হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮-ঘন্টার আল্টিমেটাম

ফতুল্লায় ব্যবসায়ী বাপ্পির উপর হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮-ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্যানিটারি ব্যবসায়ী বাপ্পির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। ২৮ জুন (রোববার) বিকালে ফতুল্লার পঞ্চবটি হামলাকারীদের বাড়ীর সামনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে বাপ্পি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৪৮-ঘন্টার আল্টিমেটামও দেওয়া হয়।

 

বিক্ষোভ মিছিলে আহত বাপ্পির বোন ফাহিমা আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বড় ভাই বাপ্পি নীরিহ প্রকৃতির মানুষ। কখনো কারো সাথে ঝগড়া বিবাদে জড়ান না। গত বৃহস্পতিবার সকালে মামুন মার্কেটের মালিক নূরউদ্দিন আমার ছোট ভাই সাগরের কাছে কিছু স্যানিটারি মালামাল অর্ডার দেন। কিন্তু পঞ্চবটি থেকে ধর্মগঞ্জ সড়কটি মেরামত হওয়ার কারনে স্যানিটারী মালামাল সময়মত পৌছাতে না পাড়ায় সন্ত্রাসী নূরউদ্দিন মোবাইলফোনে আমার ভাই সাগরকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। বিষয়টি আমার ভাই সাগর বড় ভাই বাপ্পিকে জানালে গালমন্দ করার বিষয়ে নূরউদ্দিনের কাছে জানতে চাঁন বাপ্পি। এসময় নূরউদ্দিন আমার ভাই বাপ্পিকে মামুন সুপার মার্কেটের ভিতর ডেকে নিয়ে যান এবং পূর্ব পরিকল্পিত ভাবে বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আমার ভাই বাপ্পির উপর হামলা চালানো হয়। এমনকি, সন্ত্রাসী নূরউদ্দিনের ভাই জিকু’র হাতে তাকে ধারালো ছোড়া আমার ভাই বাপ্পিকে হত্যা করার উদ্দেশ্যে তার পেটে ডুকিয়ে দেয় এবং নূরউদ্দিনসহ তার সহযোগীরা এলোপাতারীভাবে মারধর করতে থাকেন। একটা সময় আমার ভাই মারা গেছে এমনটা ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় বাপ্পিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়।

 

তিনি আরো বলেন, বর্তমানে আশংকাজনক অবস্থায় তার ভাই চিকিৎসাধীন রয়েছে। এরি মধ্যে বিভিন্ন মাধ্যমে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করা হয়।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকার বাসিন্দা জামান গাজী বলেন, পঞ্চবটি মামুন সুপার মার্কেটের লোকজন সন্ত্রাসী প্রকৃতির লোক। হামলাকারীদের মধ্যে নূরউদ্দিন সর্বদাই স্থানীয় বখাটেদের নিয়ে আড্ডা দিয়ে বেড়ান। পূর্ব পরিকল্পিতভাবেই স্যানিটারি ব্যবসায়ী বাপ্পির উপর হামলা চালানো হয়েছে। আগামি ৪৮-ঘন্টার মধ্যে সন্ত্রাসী নূরউদ্দিন, জিকু, মামুনসহ তার সহযোগীদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮-ঘন্টার আল্টিমেটাম দেয়া হলো। যদি ৪৮-ঘন্টার মধ্যে বাপ্পির উপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করা হয়।

 

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার বলেন, ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। এমনকি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ইতিমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে। অতি দ্রুত  সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে বলেও তিনি আশ্বস্থ করেন।

 

এছাড়াও, স্যানিটারি ব্যবসায়ী বাপ্পি’র উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলটি ফতুল্লার শাহীন কোল্ড ষ্টোরেজ এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফতুল্লার পঞ্চবটি এক সংক্ষিপ্ত সভা শেষে আবার বিক্ষোভ মিছিলটি ফতুল্লা মডেল থানায় গিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে ফতুল্লা মডেল থানার উদ্ধর্তন কতৃপক্ষ হাৃলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে মিছিলটি শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী জামান গাজী, জাহাঙ্গীর তালুকদার, মোস্তফা তালুকদার, শাহ আলম তালুকদার, বিটু মিয়া, নাজির হোসেন, মোঃ সিজন, আলম পারভেজ, মিজান, রিমন তালুকদার, তানভীর তালুকদার, শাওন গাজী, রানা, রাতুল, সাইদুল, সাফায়েত, তৌহিদ, সিন্ধ, কাজলসহ শত শত লোকজন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!