নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার মোটা কবির 

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার মোটা কবির 

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পুলিশের চোখে অদৃশ্য 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত যুবলীগ নেতা ডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মোটা কবির ওরফে লোহা চোর কবির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য হলেও গ্রেফতার করছে না সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, মামলার তদন্তকারী  পুলিশ কর্মকর্তাদের মাসোহারা দিয়ে  সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা ও আদমজী ইপিজেডে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন মোটা কবির। এদিকে প্রকাশ্যে হলেও বৈষম্য বিরোধী আন্দোলনে ডজন খানেক হত্যা মামলার আসামি মোটা কবির কে এখনও গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কে দায়ী করেছেন সচেতন মহল।স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সেকেন্ড ইন কমান্ড ছিলো যুবলীগ ক্যাডার মোটা কবির। দীর্ঘ  ৫ বছর তার বাড়িতে ভাড়া ছিল সে। এমনকি নানা অপকর্ম করেও বারবার সে পার পেয়ে যায় মজিবুর রহমানের কারণে। মজিবুর রহমানকে ব্যবহার করে অবৈধ উপায়ে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে মোটা কবির। কেপিআই এলাকা হওয়ার পরও আদমজী ইপিজেডের ভেতরে তার আস্তায় সে মাদকের আসর বসাতো। কেউ প্রতিবাদ করলে ইপিজেডের বাইরে গেলে ক্ষতি করার হুমকি দিতো কবির। ইপিজেডের ভেতর মদের বার ছিল। সেই বার থেকে মাদক এনে বাইরে চড়া দামে বিক্রি করতো সে। তার গাড়িতে সব সময় বিদেশী মদের দুই-চারটা বোতল থাকতো। ইপিজেডের কাস্টম গেট বা নিরাপত্তা গেইটে তার গাড়ি চেক করতে চাইলে নানাভাবে হুমকি ধামকি দিতো। মোটকথা গত ১৬-১৭ বছর ইপিজেডের ভেতর রামরাজত্ব কায়েম করে মোটা কবির ও তার বাহিনী।

হত্যাসহ একডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মোটা কবির ওরফে লোহা চোর কবির তার অবৈধ অর্থ-বিত্ত ও ব্যবসা বাঁচাতে এবার বিএনপিতে ঢুকার মিশনে নেমেছে।এই জন্য সে তার আদমজী ইপিজেডের ব্যবসা কথিত বিএনপি নেতা লোহা চোর আকরামকে দিয়েছে। কিছু নিজের কাছে রেখেছে। স্থানীয়দের তথ্যমতে, ৫ আগস্টের পর মোটা কবির আত্মগোপনে চলে যায়। এবং আকরামকে মোটা অংকের টাকা দিয়ে সে তার ইপিজেডের ব্যবসা ঠিক রেখেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। তারা বলেন, আওয়ামীলীগের আমলে সিদ্ধিরগঞ্জের শীর্ষ আওয়ামীলীগ নেতাদের ব্যবহার করে আদমজী ইপিজেডে বেশ কিছু ব্যবসা হাতিয়ে নিয়েছিল মোটা কবির। বিপুল অর্থ-বিত্তের মালিক বনে যায় সে।যুবলীগ নেতা কবির আওয়ামীলীগের মধ্যে তার অবস্থান ঠিক রাখতে আওয়ামীলীগের দলীয় কর্মসুচিগুলোতে প্রচুর টাকা খরচ করে মিছিল নিয়ে যোগদান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি অনেক আছে। স্থানীয়দের তথ্যমতে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের প্রত্যেকটা কর্মসূচিতে মোটা কবিরকে মিছিলের সামনের সারিতে দেখা গেছে। আওয়ামীলীগের ১৬ বছরে ইপিজেডে ব্যবসা ছাড়াও নানা অবৈধ উপায়ে প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছে কবির। সেই টাকায় সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে ৫ম তলা বাড়ি, মুন্সিগঞ্জের গজারিয়ায় শ্বশুর বাড়িতে জমি, মার্কেট  এবং গ্রামের বাড়ি বরিশালে জমি কিনেছে সে। লোহা চোর কবির আদমজী ইপিজেডে ব্যবসার আড়ালে অপরাধ কর্মকান্ড চালিয়েছে বছরের পর বছর।  স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সাথে সখ্যতা গড়ে তোলে লোহা চোর কবির। মাদক ব্যবসা ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হলে মোটা কবির কৌশলে তার বাহিনীর সদস্যদের ইপিজেডের ভেতর নিয়ে যায় এবং তার আস্তানায় নিরাপদে রাখে। ঝামেলা এড়াতে সে এই সকল অপরাধীদের তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এ কে এন্টারপ্রাইজ’ এর লোক হিসেবে পরিচয় দেয়। ফলে বেপজার নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশে বাধা দিত না। কিন্তু মোটা কবির অপরাধীদের ইপিজেডের ভেতর অবাধে বিচরণ করার সুযোগ করে দিয়ে ইপিজেডের ভেতর নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সিরাজ হত্যা মামলা ছাড়াও মোটা কবিরের বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে বিভিন্ন অপরাধে। এছাড়া ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হতাহতের ঘটনায় মোটা কবিরের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার কয়েকটি মামলা হয়েছে। মামলা ঠেকাতে প্রথমদিকে সে আকরামকে মোটা অংকের টাকা দিয়েছে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত আকরাম তাকে মামলা থেকে রক্ষা করতে পারেনি। তবে এক চোরের ব্যবসা আরেক চোর পাহারা দিচ্ছে। লোহা চোর আকরামের মাধ্যমে  মোটা কবির একণ বিএনপির শিবিরে ঢুকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর তথ্যমতে, আদমজী ইপিজেডের ভেতর এক সময়ের লোহা চোর আকরামের হাত ধরে উত্থাণ ঘটে মোটা কবিরের। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আকরাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আর কবির আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে ব্যবসা হাতিয়ে নেয়। এবং নিয়মিত আকরামের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলে। কোন দিন রাস্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে মোটা কবিরের যাতে সমস্যা না হয় সে জন্য সে আকরামের মাধ্যমে বিএনপির সাথে যোগাযোগ রাখে। লোহা চোর কবির দুদকের চোখ ফাঁকি দিতে বিপুল পরিমান অর্থ-বিত্তের পাহাড় গড়ে তুলেছে শ্বশুর বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের নামে-বেনামে রয়েছে জমি ও বিপুল পরিমান অর্থ। যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে জানিয়েছে কবিরের সহযোগিরা। তারা বলেন, নানা ধরনের প্রতারণা, ছলছাতুরী, মিথ্যাচারের মাধ্যমে ইপিজেডের ব্যবসায়িদের ম্যানেজ করে ব্যবসা বাগিয়ে নিয়েছে লোহা চোর কবির।

ইপিজেডের বেশ কয়েকজন ইপিজেডের বেশ কয়েকজন ব্যবসায়ি জানান, মাদক ব্যবসায়ী ও স্থানীয় কিছু সন্ত্রাসীকে নিয়ে ইপিজেডে ভেতর বিভিন্ন ফ্যাক্টরীতে মহড়া দিতো মোটা কবির।  বিভিন্ন ফ্যাক্টরীতে গিয়ে আওয়ামীলীগের বড় বড় নেতার নাম বিক্রি করে সুবিধা আদায় করে মোটা কবির ওরফে লোহা চোর কবির।তাছাড়া লোহা চোর কবির এমন ভাবে মিথ্যে কথা বলে যে কেউ বিশ্বাস করে। সকাল বিকাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নাম বিক্রি করতো কবির। গভীর রাত পর্যন্ত ইপিজেডের ভেতর তার আস্তানায় আড্ডাবাজি করতো। যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় নিরাপত্তাকর্মীরা কবিরকে তেমন কিছু বলতো না।কবিরের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, ২০০২ সালে আদমজী জুট মিল বন্ধ হওয়ার পর বন্ধ টেন্ডারের নামে আদমজীর কোট কোটি টাকার স্ক্রাব (লোহা) লোপাটকারী চক্রের সক্রীয় সদস্য ছিল মোটা কবির। এতে করে লোহা চোর কবির হিসেবে পরিচিত পায় সে। ওই সময় আদমজী জুট মিলের পরিত্যক্ত অনেক মূল্যবান মালামাল রাতের আধারে পাচার করে লোহা চোর কবির চক্র। ফলে রাতারাতি প্রচুর টাকার মালিক বনে যায় সে। এরপর ইপিজেডের ভেতর শুরু হয় তার নতুন অপকর্ম। নতুন নতুন ফ্যাক্টরী মালিকদের নানাভাবে জিম্মি করে ফায়দা লুটে কবির। এই কাজে সে ব্যবহার করে বিভিন্ন আওয়ামীলীগ নেতা ও স্থানীয় মাস্তানদের। তার অপকর্মের নানা তথ্য এখন আদমজী ইপিজেডের ভেতর, মিজমিজি, সিআইখোলা, সিদ্ধিরগঞ্জপুল এলাকার মানুষের মুখে মুখে। কবিরের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এ কে এন্টারপ্রাইজ’ এর বিষয়ে খোঁজ খবর নিলে ও তার ম্যানেজার মিলনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার আয়ের তথ্য বেরিয়ে আসবে। তবে সে তার অবৈধ অর্থ-সম্পদ রক্ষায় নানাভাবে দৌঁড়ঝাপ করছে। আর সুযোগ খুঁজতেছে ৫ আগস্টের পর হত্যা মামলাগুলোর জামিন করাতে। মোটা কবিরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন কোটা আন্দোলনের হতাহতের পরিবার, স্থানীয় সচেতন মহল, বিএনপির নেতৃবৃন্দ ও তথা তার দ্বারা ক্ষতিগ্রস্থ লোকজন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, আসামি কে গ্রেফতারের চেষ্টা চলছে। সকলকে আইনের আওতায় আনা হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!