স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপি ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণাকে অনৈতিক ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব হাসান আলী।
তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব হওয়া সত্ত্বেও আমাকে না জানিয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বক্তাবলী ইউনিয়ন বিএনপি একাত্তর সদস্যবিশিষ্ট কমিটির যে অনুমোদন দিয়েছেন তা সাংবিধানিক বিরোধী। কারণ বক্তাবলী এমন একটি এলাকা যেখানে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
কোন ধরনের পকেট কমিটি কেউ মেনে নেবে না। তাই আমি তীব্র ভাষায় উক্ত কমিটি প্রদান কারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে অবৈধ কমিটির কোন কার্যকলাপ বৈধ বলে গণ্য হবে না।
কারণ এই এলাকার নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দলকে সব সময় চাঙ্গা করে রেখেছে। বিদেশ থেকে হঠাৎ এসে কেউ সভাপতি বনে যাবে এটা কেউ মেনে নেবে না।




