নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
Next
Prev
প্রচ্ছদ
এনসিসি ৬নং ওয়ার্ডে বিএনপির সদস্য পদ কার্ড পেলেন আ.লীগের নেতাকর্মীরা

এনসিসি ৬নং ওয়ার্ডে বিএনপির সদস্য পদ কার্ড পেলেন আ.লীগের নেতাকর্মীরা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক ৬নং ওয়ার্ডে নিজের লোকবল ভারী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতা ও কাউন্সিলর মতির ঘনিষ্ঠ সহযোগী এসএম আসলাম মন্ডল। সোমবার (৩০ জুন) বিকেলে সিদ্ধিগঞ্জে  বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি  গিয়াউদ্দিন।পরে তিনি বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য গ্রহণ কার্ড তুলে দেন নেতাকর্মীদের হাতে। এসময় সদস্য কার্ড নেয়া ব্যক্তিদের নাম মাইকে সঞ্চালনা করেন এসএম আসলাম মন্ডল ও নিজ হাতে কার্ড প্রদান করেন সাবেক এমপি গিয়াস উদ্দিন। সাবেক এমপির হাত থেকে বিএনপির সদস্য পদ কার্ড গ্রহণ করা ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে এসময় সাংবাদিকদের জানান এলাকাবাসী। তারা জানান, আসলাম মন্ডলের খায়েস তিনি এলাকায় কাউন্সিলর নির্বাচন করে জনপ্রতিনিধি হবেন এজন্য তার লোকবল দরকার কিন্তু ৬নং ওয়ার্ডের ৭০/৮০ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। যাদের সকলেই মতি, সিরাজ মন্ডল, আশরাফ ও পানি আকতারের সাথে রাজনীতি করে। আসলাম মন্ডল তার লোকবল বৃদ্ধির জন্য জেলে থাকা মতি ও পলাতক আশরাফের নির্দেশে  আওয়ামী লীগের লোকজনকে দলে বেড়াচ্ছেন। ইতোমধ্যে আশরাফের সকল লোককে তিনি দলে সেট করেছেন। ৬নং ওয়ার্ডে গিয়াস উদ্দিনের হাত থেকে বিএনপির সদস্য পদ গ্রহণ করা মকবুল হোসেন বাবু, হাবিবুর রহমান মন্ডল, মোক্তার হোসেন, সালাউদ্দিন তারা সকলেই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে পরিচিত। শামীম ওসমানের মিছিল মিটিংয়ে মতি, সিরাজ ও আশরাফের নেতৃত্বে তাদের প্রত্যেককে দেখা যেতো যার অসংখ্য প্রমাণ রয়েছে। নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা জানান, গত বছরের ৫ আগস্টের পর ডিপো দখল ও আওয়ামী লীগ নেতাদের অফিস দোকানপাট দখল থেকে শুরু করে নিজেকে চাঁদাবাজে পরিনত করেছেন আসলাম মন্ডল। তার ভাই রিপনের বিরুদ্ধে রয়েছে মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। তিনি বিএনপি নেতা ইরফান ভূঁইয়া কে আওয়ামী লীগের দোসর বলেন অথচ তিনি নিজেই মতি সিরাজ আশরাফের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের লোকজনকে দলে ঢুকিয়ে দলের ক্ষতি করছেন।এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘আওয়ামী লীগের কারো সঙ্গে ছবি থাকলে বিএনপির সদস্যপদ নবায়ন করা হবে না। ’বুধবার (১৮ জুন) দুপুরে উত্তরায় বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির ঢাকা মহানগর উত্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। কিন্তু আসলাম মন্ডলের কাউন্সিলর হওয়ার খায়েশে আওয়ামী লীগ নেতা কর্মীদের দলে বেড়ানো বন্ধে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও দলের নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!