নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে একাধিক পদ নিয়ে সমালোচনায় নজরুল-মতিউর-হালিম-রাসেল!

বক্তাবলীতে একাধিক পদ নিয়ে সমালোচনায় নজরুল-মতিউর-হালিম-রাসেল!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম প্রধান, মতিউর রহমান ফকির, হালিম আজাদ ও রাসেল প্রধান। এরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত।
যে কোন পদ তাদের লাগবেই।হোক রাজনৈতিক বা সামাজিক সংগঠনের। একাধিক রাজনৈতিক পদ তো দখল করে আছেন বর্তমানে পাশাপাশি সামাজিক সংগঠনের পদ ও নিজেদের কব্জায় নিয়ে রেখেছেন। যা চারদিকে চলছে তীব্র সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন,নজরুল ইসলাম প্রধান ১২ বছর বিদেশে থেকে দেশে ফিরে এসে তার নেতা শহিদুল ইসলাম টিটু কে মোটা অংকের টাকা দিয়ে বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি পদ বাগিয়ে নেন। যা এখনো বহাল রয়েছে। এছাড়াও ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পদেও বহাল রয়েছেন। সম্প্রতি শহিদুল ইসলাম টিটু ও এডভোকেট বারী ভূইয়াকে মোটা অংকের টাকা দিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি পদ দখল করে নেন।
আরেক নেতা মতিউর রহমান ফকির নিজেকে ক্লিন ম্যান হিসেবে দাবি করলেও পদ নিতে পিছপা হননি। তিনি ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবল দলের যুগ্ম আহবায়ক এর পদ দখলের পাশাপাশি সামাজিক সংগঠন বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের দীর্ঘমেয়াদি সাধারন সম্পাদক পদ আকঁড়িয়ে রেখেছেন।
অপর দিকে হালিম আজাদ ফতুল্লা থানা যুবদলের সদস্য , বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সহ বর্তমানে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ দখল করে নিয়েছেন। অপর নেতা রাসেল প্রধান যিনি ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি,বক্তাবলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ সামাজিক সংগঠনের একাধিক পদ দখলে রেখেছেন।
উপরে উল্লেখিত নেতাদের পদ নেয়া যেন নেশায় পরিনত হয়েছে। অথচ এসব নেতারা শতাধিক লোক একত্রে করতে গেলে ঘামে কাপড় ভিজে একাকার হয়ে যাবে।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড বারী ভূইয়ার অপরিপক্কতায় সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের দিয়ে কমিটি দেওয়ায় তীব্র সমালোচনা করছে রাজপথে সক্রিয় নেতা কর্মীরা।
ইতিমধ্যেই এই কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির বৈধ বলে দাবীদার বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর ও সদস্য সচিব হাসান আলী।
নজরুল ইসলাম পপ্রান,মতিউর রহমান ফকির, হালিম আজাদ ও রাসেল প্রধানের মতো পদলোভী নেতারা কতটুকু সফল হবে তা সময় হলে বোঝা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতারা বলেন, মিলন মেহেদী টু পাইস কামানো মানুষ। যেখানে যাবে ধান্ধার জন্য যাবে। নইলে কেন জুনিয়রদের সভায় গিয়ে বক্তব্য রাখবে।
এর আগে রশিদ মেম্বারকে চেয়ারম্যান বানানোর কথা বলে মিলন মেহেদী এক লক্ষ টাকা নেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার সৃষ্টি হয়। আবার আওয়ামী লীগের আকিলউদ্দিন কে চেয়ারম্যান বানানোর কথা বলে সুবিধা নিয়ে চরমভাবে ব্যর্থ হন।
তাদের ভাবসাব দেখে মনে হয় এরাই শুধু নেতা
নজরুল,মতিউর,হালিম,রাসেল প্রধান ছাড়া আর কোন নেতা বক্তাবলীতে নেই। তাদের একাধিক পদ দিতে হবে। নতুনরা এসকল পদ লোভীদের কারনে বঞ্চিত হতে হয়। এরা মুখ ফিরিয়ে নেওয়ায় দল ক্ষতিগ্রস্থ হচ্ছে সবচেয়ে বেশী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!